উক্ত আয়ের উৎস ছাড়া সরকারের প্রধান চারটি আয়ের উৎসের বিবরণ দাও।
উত্তর: উক্ত উৎস ছাড়া সরকারের প্রধান চারটি আয়ের উৎস হলো- আয় ও মুনাফার ওপর কর, আমদানি শুল্ক, আবগারি শুল্ক ও সম্পূরক শুল্ক। ১. আয় ও মুনাফার ওপর কর: কোনো ব্যক্তি বা কোম্পানির আয়ের ওপর যে কর ধার্য করা হয়, তাকে আয়কর বলে। বাংলাদেশ সরকারের আয়ের একটি অন্যতম উৎস হলো আয়কর। এছাড়া বিভিন্ন কোম্পানির মুনাফার ওপর কর ধার্য করা হয়। ২.আমদানি শুল্ক : বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম উৎস হলো আমদানি শুল্ক। দেশের আমদানিকৃত দ্রব্যের ও সেবার ওপর যে কর ধার্য করা হয়, তাকে আমদানি শুল্ক বলে। ৩.আবগারি শুল্ক : দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয়, তাকে আবগারি শুল্ক বলা হয়। ৪. সম্পূরক শুল্ক: বিভিন্ন কারণে সরকার অনেক দ্রব্যসামগ্রীর ওপর আবগারি শুল্ক বা মূল্য সংযোজন কর বা আমদানি শুল্ক আরোপের পরও অতিরিক্ত যে শুল্ক আরোপ করে, তাকে সম্পূরক শুল্ক বলে। যেমন- সিরামিক টাইলসের ওপর আরোপিত সম্পূরক শুল্ক।
SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল
উক্ত আয়ের উৎস ছাড়া সরকারের প্রধান চারটি আয়ের উৎসের বিবরণ দাও।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর