আয়-ব্যয়ের ভারসাম্যের দিক থেকে 'B [গণিত] দেশের বাজেটটি কোন ধরনের বাজেট? ব্যাখ্যা কর।
উত্তর: আয়-ব্যয়ের ভারসাম্যের দিক থেকে 'B [গণিত] দেশের বাজেটটি হচ্ছে উদ্বৃত্ত বাজেট। কেননা উক্ত বাজেটে আয়ের থেকে ব্যয় কম, যা উদ্বৃত্ত বাজেটকে নির্দেশ করে। উদ্দীপকের 'B [গণিত] দেশের সরকার তার দেশের বিভিন্ন খাত থেকে আগামী অর্থবছরের জন্য আয়ের পরিমাণ ধরেছে ৩,০০,০০০ কোটি টাকা এবং আগামী অর্থবছরের জন্য বিভিন্ন খাতে মোট ব্যয় ধরেছে ২,০০,০০০ কোটি টাকা। উদ্দীপকের এ বাজেটে আয় ধরা হয়েছে ৩,০০,০০০ কোটি টাকা আর ব্যয় ধরা হয়েছে ২,০০,০০০ কোটি টাকা। এক্ষেত্রে উদ্বৃত্ত রয়েছে ৩,০০,০০০-২,০০,০০০ = ১,০০,০০০ কোটি টাকা। তাই বাজেটটি একটি উদ্বৃত্ত বাজেট। কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা সম্ভাব্য ব্যয়ের পরিমাণ কম হলে তাকে উদ্বৃত্ত বাজেট বলে। অর্থাৎ এ বাজেটে ব্যয় অপেক্ষা আয়ের পরিমাণ বেশি। সুতরাং এ বাজেটটি উদ্বৃত্ত বাজেট।
SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল
আয়-ব্যয়ের ভারসাম্যের দিক থেকে 'B দেশের বাজেটটি কোন ধরনের বাজেট? ব্…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর