'B [গণিত] দেশের ব্যয়ের খাতটি চিহ্নিত কর এবং এ খাতের উন্নয়নের মাধ্যমে কি' ঐ দেশের অন্যান্য খাতের উন্নয়ন সম্ভব? উত্তরের পক্ষে যুক্তি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] দেশের ব্যয়ের খাতটি হলো শিক্ষা খাত। কারণ উদ্দীপকে উল্লিখিত ব্যয়ের খাতগুলো হচ্ছে মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, নাগরিকদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য অর্থ ব্যয় এবং শিক্ষকদের মানোন্নয়নে সাধারণ প্রশিক্ষণসহ তথ্য ও প্রযুক্তিগত প্রশিক্ষণ যা সরকারের শিক্ষাখাতের ব্যয়কে নির্দেশ করে। হ্যাঁ আমি মনে করি, উক্ত খাতের অর্থাৎ শিক্ষা খাতের উন্নয়নের মাধ্যমে অন্যান্য খাতের উন্নয়ন সম্ভব। জনসংখ্যাকে কর্মক্ষম ও দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হলে শিক্ষার সম্প্রসারণ প্রয়োজন। শিক্ষা ব্যক্তিজীবন এবং জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। একজন মানুষ নিরক্ষর থাকতে পারে। কিন্তু অজ্ঞ নয়। তাকে শিক্ষাদান করলে মানব শক্তির উন্নয়ন হয়। একজন নিরক্ষর মানুষ ভালো ও দক্ষ চাষি হয়ে উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি করতে পারে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে শিক্ষাব্যবস্থা প্রয়োজনের তুলনায় কম। সুতরাং দেশের সর্বত্র কর্মসংস্থানের উপযোগী শিক্ষার প্রসার ঘটানো দরকার ৮ এ উদ্দেশ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ও মান বৃদ্ধি করা দরকার। শিক্ষিত লোক তাদের অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারে। এ লক্ষ্যে সরকার প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ ও প্রযুক্তিগত প্রশিক্ষণের প্রসার, ছাত্রছাত্রীদের মেধা বিকাশ এবং উচ্চশিক্ষার প্রসারে প্রচুর অর্থ ব্যয় করেন। আর এ খাতের উন্নয়নের মাধ্যমে অন্যান্য খাতের উন্নয়ন সম্ভব বলে আমি মনে করি।
SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল
'B দেশের ব্যয়ের খাতটি চিহ্নিত কর এবং এ খাতের উন্নয়নের মাধ্যমে কি' …
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর