নিপার বাবা সরকারকে কোন ধরনের কর দেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নিপার বাবা সরকারকে আয়কর প্রদান করে। কারণ নিপার বাবা একটি ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে বেতন পান। তার এ আয়ের ওপর তিনি কর দিয়ে থাকেন, যা আয়কর হিসেবে বিবেচিত হয়। কোনো ব্যক্তির বা কোম্পানির আয়ের ওপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলে। বাংলাদেশ সরকারের আয়ের একটি অন্যতম উৎস হলো আয়কর। বর্তমানে বাংলাদেশে কোম্পানি ব্যতীত ব্যক্তিগত করদাতা যাদের বার্ষিক নিট আয় ২,৫০,০০০ টাকা (পুরুষদের ক্ষেত্রে); ৩,০০,০০০ টাকা (মহিলাদের এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বছরের পুরুষের ক্ষেত্রে); ৩,৭৫,০০০ টাকা (প্রতিবন্ধীদের ক্ষেত্রে) এবং ৪,২৫,০০০ টাকার অধিক (মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে) তাদের আয়ের ওপর এ কর ধার্য করা হয়। সুতরাং দেখা যায়, নিপার বাবা সরকারকে আয়কর প্রদান করেন।
SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল
নিপার বাবা সরকারকে কোন ধরনের কর দেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর