"শিপার বাবা সরকারকে যে কর দেন তা সরকারের আয়ের প্রধান উৎস”- উক্তিটির সাথে তুমি কি একমত? সপক্ষে যুক্তি দাও।
উত্তর: শিপার বাবা সরকারকে আমদানি শুল্ক প্রদান করেন। কারণ তিনি বিদেশি শিশুখাদ্য আমদানিকারক হিসেবে আমদানি পণ্যের ওপর কর প্রদান করেন, যা আমদানি শুল্ক হিসেবে বিবেচিত হয়। শিপার বাবা সরকারকে যে কর দেন অর্থাৎ আমদানি শুল্ক সরকারের আয়ের প্রধান উৎস- উক্তিটির সাথে আমি একমত নয়। সরকার জনগণের নিকট হতে বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে কিন্তু তার বিনিময়ে জনগণ সরকার থেকে সরাসরি বিশেষ কোনো সুযোগ-সুবিধা আশা করতে পারে না তাকে কর বলে। সরকার দেশের নিবাসী বা অনিবাসী ব্যক্তি, বিভিন্ন ব্যবসায় ও শিল্প প্রতিষ্ঠান এবং পণ্যের ওপর যে কর ধার্য করে, তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলা হয়। আর এ কর রাজম্বের মধ্যে অন্যতম হলো আমদানি শুল্ক। দেশের আমদানিকৃত দ্রব্যের ও সেবার ওপর যে কর ধার্য করা হয় তাকে আমদানি শুল্ক বলে। সুতরাং দেখা যায়, শিপার বাবা সরকারকে যে কর দেন অর্থাৎ আমদানি শুল্ক সরকারের আয়ের প্রধান উৎস নয় বরং অন্যতম উৎস।
SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল
"শিপার বাবা সরকারকে যে কর দেন তা সরকারের আয়ের প্রধান উৎস”- উক্তিটির…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর