উদ্দীপকের আলোকে আরমানের মালিক যে কর প্রদান করেছে, সেটি ছাড়া অন্য উৎসসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: সরকারের কর রাজস্বের অন্য উৎসসমূহ হলো- ১. মূল্য সংযোজন কর, ২. আমদানি শুল্ক, ৩. আবগারি শুল্ক, ৪. সম্পূরক শিল্প, ৫. অন্যান্য কর ও শুল্ক ৬. মাদক শুল্ক, ৭. যানবাহন কর, ৮. ভূমি রাজস্ব, ৯. নন-জুডিশিয়াল স্ট্যাম্প। ১. মূল্য সংযোজন কর: উৎপাদন ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন পর্যন্ত বেশ কয়েকটি স্তর অতিক্রম করতে হয়। উৎপাদনের এরূপ বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হয়, তার ওপর একটি নির্দিষ্ট হারে যে কর আরোপ করা হয়, তাকে মূল্য সংযোজন কর বলে। ২.আমদানি শুল্ক: দেশের আমদানিকৃত দ্রব্য ও সেবার ওপর যে কর ধার্য করা হয়, তাকে আমদানি শুল্ক বলে। ৩. আবগারি শুল্ক: দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয়, তাকে আবগারি শুল্ক বলা হয়। ৪. সম্পূরক শুল্ক: আবগারি শুল্ক বা মূল্য সংযোজন কর আরোপের পরেও অতিরিক্ত যে শুল্ক আরোপ করে, তাকে সম্পূরক শুল্ক বলে। ৫. অন্যান্য কর ও শুল্ক: কিছু কর ও শুল্ক থেকে সরকার আয় সংগ্রহ করে। যেমন- সম্পত্তি কর। ৬. মাদক শুল্ক: মাদকজাতীয় বিভিন্ন দ্রব্যের ওপর সরকার শুদ্ধ বসিয়ে অর্থ আয় করে থাকে। ৭. যানবাহন কর: বিভিন্ন প্রকার যানবাহনের ওপর যে কর দেওয়া হয়, তাকে যানবাহন কর বলে। ৮. ভূমি রাজস্ব: ভূমির মালিক সরকারের যে কাজ না দেয়, তাকে ভূমি রাজস্ব বলে। ৯. নন-জুডিশিয়াল ট্যাম্প: নন-জুডিশিয়াল স্ট্যাম্প থেকে সরকার অর্থ আয় করে।
SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে আরমানের মালিক যে কর প্রদান করেছে, সেটি ছাড়া অন্য উৎ…
উদ্দীপক
Combined · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর