(ii) নং এর মূল্য লক্ষ্য হলো- "দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন।" বক্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের (ii) নং ধারণাটি হলো 'মূলধন বাজেট' বা উন্নয়ন বাজেট। প্রশ্নোক্ত বক্তব্যটি- 'দেশের অর্থনৈতিক 'উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জনই মূলধন বাজেটের মূল লক্ষ্য'- একদম যথার্থ। সরকারের মূলধন আয় ও ব্যয়ের হিসাব যে বাজেটে দেখানো হয়, তাকে মূলধন বা উন্নয়ন বাজেট বলে। এই বাজেটের প্রধান উদ্দেশ্যই হলো দেশের ও জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো। সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) বাস্তবায়নের জন্য এই বাজেট প্রণয়ন করে। এই বাজেটের মাধ্যমে কৃষি, শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি, পরিবহন ও যোগাযোগ, পল্লি উন্নয়ন এবং নারী ও যুব উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে অর্থ ব্যয় করা হয়। আর এসব খাতে উন্নয়নের ফলেই দেশের সামগ্রিক উৎপাদন বাড়ে এবং জিডিপি (GDP) প্রবৃদ্ধি অর্জিত হয়। এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের জন্য সরকার রাজস্ব উদ্বৃত্ত, ব্যাংক ঋণ বা বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থের সংস্থান করে থাকে। সুতরাং, যেহেতু এই বাজেটের মাধ্যমেই দেশের অবকাঠামগত ও উৎপাদনশীল খাতের বিকাশ ঘটে, তাই বলা যায় এর মূল লক্ষ্যই হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন করা।
SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল
(ii) নং এর মূল্য লক্ষ্য হলো- "দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর