শেয়ারFacebookWhatsApp

মিথিলার কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ সরকারি রাজস্বের কোন উৎসের অন্তর্গত? ব্যাখ্যা করো।

উত্তর: মিথিলার কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ সরকারি রাজস্বের মূল্য সংযোজন কর উৎসের অন্তর্গত। ১৯৯১-৯২ সালে এদেশে মূল্য সংযোজন কর চালু করা হয়েছে। উৎপাদন ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন পর্যন্ত বেশ কয়েকটি স্তর অতিক্রম করতে হয়। উৎপাদনের এরূপ বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হয় তার ওপর একটি নির্দিষ্ট হারে যে কর আরোপ করা হয় তাই মূল্য সংযোজন কর। বর্তমানে আমাদের দেশ আমদানিকৃত দ্রব্য এবং স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত ৩০টি সেবা খাতের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে। ভবিষ্যতে এ খাতের আওতা আরও সম্প্রসারিত করা হবে। উদ্দীপকে মিথিলা একটি ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটা করতে গেলে তাকে প্রকৃত দামের সাথে কিছু অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হয়। এ বিষয়ে দোকানি বলেন, এটি বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত হারে ক্রেতার নিকট থেকে আদায় করা হয়। তার এ অতিরিক্ত প্রদত্ত অর্থ মূল্য সংযোজন করকে নির্দেশ করে। অতএব বলা যায়, মিথিলার কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ সরকারি রাজস্বের মূল্য সংযোজন কর উৎসের অন্তর্গত।

SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল

মিথিলার কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ সরকারি রাজস্বের কোন উৎসের অন…

উদ্দীপক

মিথিলা একটি ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটা করতে যায়। দাম পরিশোধ করতে গেলে তাকে প্রকৃত দামের সাথে কিছু অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হয়। এ প্রসঙ্গে দোকানিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, "এটি বিক্রয়ের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত হারে ক্রেতার নিকট থেকে আদায় করা হয়।"

উত্তর

VAT-এর পূর্ণরূপ হলো- Value Added Tax.

উত্তর

দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয়, তাকে আবগারি শুল্ক বলা হয়। রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যেও আবগারি শুল্ক ধার্য করা হয়। বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দিয়াশলাই প্রভৃতি দ্রব্যের ওপর আবগারি শুল্ক ধার্য করা হয়।

উত্তর

মিথিলার কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ সরকারি রাজস্বের মূল্য সংযোজন কর উৎসের অন্তর্গত। ১৯৯১-৯২ সালে এদেশে মূল্য সংযোজন কর চালু করা হয়েছে। উৎপাদন ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন পর্যন্ত বেশ কয়েকটি স্তর অতিক্রম করতে হয়। উৎপাদনের এরূপ বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হয় তার ওপর একটি নির্দিষ্ট হারে যে কর আরোপ করা হয় তাই মূল্য সংযোজন কর। বর্তমানে আমাদের দেশ আমদানিকৃত দ্রব্য এবং স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত ৩০টি সেবা খাতের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে। ভবিষ্যতে এ খাতের আওতা আরও সম্প্রসারিত করা হবে। উদ্দীপকে মিথিলা একটি ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটা করতে গেলে তাকে প্রকৃত দামের সাথে কিছু অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হয়। এ বিষয়ে দোকানি বলেন, এটি বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত হারে ক্রেতার নিকট থেকে আদায় করা হয়। তার এ অতিরিক্ত প্রদত্ত অর্থ মূল্য সংযোজন করকে নির্দেশ করে। অতএব বলা যায়, মিথিলার কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ সরকারি রাজস্বের মূল্য সংযোজন কর উৎসের অন্তর্গত।

উত্তর

উদ্দীপকে মিথিলা ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটার সময় যে অতিরিক্ত অর্থ প্রদান করেছে তা হলো 'মূল্য সংযোজন কর' বা ভ্যাট। আবগারি শুল্কের সাথে মিথিলা প্রদত্ত এই অর্থের (ভ্যাট) সম্পর্ক হলো- উভয়ই সরকারের 'পরোক্ষ কর'-এর অন্তর্ভুক্ত এবং সরকারি রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎস। আবগারি শুল্ক এবং মূল্য সংযোজন কর- উভয়ের প্রকৃতি ও প্রভাব অর্থনীতির দৃষ্টিকোণ থেকে অত্যন্ত নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যসামগ্রীর ওপর উৎপাদন পর্যায়ে যে কর ধার্য করা হয়, তাকে আবগারি শুল্ক বলে। অন্যদিকে, মূল্য সংযোজন কর বা ভ্যাট হলো এমন একটি কর, যা উৎপাদন থেকে শুরু করে খুচরা বিক্রয় পর্যন্ত প্রতিটি স্তরে সংযোজিত মূল্যের ওপর ধার্য করা হয়। প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা থাকলেও এদের মূল সম্পর্ক হলো উভয় করই দ্রব্যের ওপর ধার্য করা হয় এবং উভয় ক্ষেত্রেই করের ভার বা আপাতন শেষ পর্যন্ত ভোক্তার ওপর গিয়ে পড়ে। অর্থাৎ, উৎপাদনকারী বা বিক্রেতা প্রাথমিক পর্যায়ে সরকারকে কর দিলেও তারা সেই অর্থ দ্রব্যের দামের সাথে যুক্ত করে চূড়ান্ত ভোক্তার কাছ থেকে আদায় করে নেয়। তাই কাঠামোগত সামান্য ভিন্নতা থাকলেও চরিত্রগত দিক থেকে উভয়ই পরোক্ষ কর এবং উভয়ই পণ্যের দাম বৃদ্ধি করে। উদ্দীপকের প্রেক্ষাপটে বলা যায়, মিথিলা যেমন পণ্য ক্রয়ের সময় সরাসরি সরকারকে কর না দিয়ে বিক্রেতার মাধ্যমে ভ্যাট পরিশোধ করেছেন, আবগারি শুল্কের ক্ষেত্রেও ঠিক একই নীতি কার্যকর থাকে। সেখানেও করের বোঝা চূড়ান্তভাবে ভোক্তার ওপরই বর্তায়। সুতরাং, মিথিলার প্রদত্ত ভ্যাট এবং আবগারি শুল্ক- উভয়ই পরোক্ষ কর হিসেবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত।
SSCঅর্থনীতিঅধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.যোগাযোগ ও পরিবহনে সরকারের ব্যয়ের কারণ ব্যাখ্যা করো।

যোগাযোগ ও পরিবহনে সরকারের ব্যয়ের কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অ-উন্নয়ন বাজেট প্রণয়ন করার উদ্দেশ্য কী?

অ-উন্নয়ন বাজেট প্রণয়ন করার উদ্দেশ্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মূল্য সংযোজন কর (VAT) বলতে কী বোঝায়?

মূল্য সংযোজন কর (VAT) বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?

সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কর রাজস্ব বলতে কী বোঝায়?

কর রাজস্ব বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসম বাজেট কোনটি? ব্যাখ্যা করো।

অসম বাজেট কোনটি? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আবগারি শুল্ক কেন ধার্য করা হয়?

আবগারি শুল্ক কেন ধার্য করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মূলধনি বাজেটকে কেন উন্নয়ন বাজেট বলে?

মূলধনি বাজেটকে কেন উন্নয়ন বাজেট বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মূলধন বাজেট কী?

মূলধন বাজেট কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উন্নয়নশীল দেশের জন্য ঘাটতি বাজেট বেশি গ্রহণযোগ্য কেন? ব্যাখ্যা করো।

উন্নয়নশীল দেশের জন্য ঘাটতি বাজেট বেশি গ্রহণযোগ্য কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

মিথিলার কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ সরকারি রাজস্বের কোন উৎসের অন… | Prosthuti