পিকলু'র স্কুলের ভবন 'তৈরির কাজটি সরকারের কোন বাজেটের অন্তর্গত? ব্যাখা করো।
উত্তর: পিকলুর স্কুলের ভবন তৈরির কাজটি সরকারের উন্নয়ন বাজেটের অন্তর্গত। বাজেটের যে অংশে উন্নয়নমূলক কার্যক্রমের আয়-ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে উন্নয়ন বাজেট বলে। এ বাজেটে বাংলাদেশ সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিস্তারিত বিবরণ ও সম্ভাব্য ব্যয়ের পরিমাণ এবং অর্থসংস্থানের উৎসের বিবরণ লিপিবদ্ধ থাকে। এ বাজেটের মূল লক্ষ্য হলো পরিকল্পিত উপায়ে অর্থনৈতিক উন্নয়ন। তাই প্রতিবছর নতুন নতুন কর্মসূচি হাতে নেওয়া হয়। উদ্দীপকে পিকলুর স্কুলে একটি নতুন ভবন তৈরি হচ্ছে। সে জানতে পারে, সরকার এবার তাদের স্কুলে বড়ো বাজেট বরাদ্দ দিয়েছে। সে আরও জানতে পারে এটি সরকারের এ ধরনের ব্যয়, যা বাজেটের মাধ্যমেই সরকার প্রদান করে। আর সরকারের এ ধরনের ব্যয়কে উন্নয়ন ব্যয় বলে। আর যে বাজেটে এ ব্যয় প্রকাশ করা হয় তাকে উন্নয়ন বাজেট বলে। অতএব বলা যায়, পিকলুর স্কুলের ভবন তৈরির কাজটি সরকারের উন্নয়ন বাজেটের অন্তর্গত।
SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল
পিকলু'র স্কুলের ভবন 'তৈরির কাজটি সরকারের কোন বাজেটের অন্তর্গত? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর