পিকলু'র, শিক্ষকের বেতন কীভাবে উদ্বৃত্ত বাজেটের অন্তর্গত হতে পারে? ব্যাখ্যা করো।
উত্তর: পিকলুর শিক্ষকের বেতন চলতি বাজেটের অন্তর্গত হিসেবে তা উদ্বৃত্ত বাজেটের অন্তর্গত হতে পারে। কারণ, চলতি বাজেটে সাধারণত উদ্বৃত্ত থাকে। যে বাজেটে সরকারের চলতি আয় ও চলতি ব্যয়ের হিসাব দেখানো হয়, তাকে চলতি বাজেট বলে। চলতি আয় সংগৃহীত হয় কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব হতে। কর রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য' হলো- মূল্য সংযোজন কর, আয়কর, সম্পত্তি কর ও ভূমি রাজস্ব ইত্যাদি। কর বহির্ভূত রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য হলো সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের লভ্যাংশ ও মুনাফা, ঋণের সুদ ইত্যাদি। বাজেটের এ অর্থ ব্যয় হয় সরকারের প্রশাসনিক কার্য সুষ্ঠুভাবে পরিচালনা ও দেশ রক্ষার জন্য। এ বাজেটের ব্যয়ের খাতগুলো যেমন শিক্ষা, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রভৃতি উল্লেখযোগ্য। যেহেতু এ খাতগুলো অপরিবর্তিত থাকে, তাই প্রতিবছর বাজেটে এ ব্যয়ের পুনরাবৃত্তির প্রয়োজন হয়। চলতি বাজেট সাধারণত উদ্বৃত্ত থাকে। চলতি বাজেটকে অ-উন্নয়ন বা রাজস্ব বাজেটও বলা হয়। সুতরাং দেখা যায়, পিকলুর শিক্ষকের বেতন মূলত শিক্ষা খাতের অন্তর্ভুক্ত, যা চলতি বাজেটে দেখানো হয়। আর চলতি বাজেটে সাধারণত উদ্বৃত্ত থাকে। তাই বলা যায়, পিকলুর শিক্ষকের বেতন চলতি বাজেটের অন্তর্গত হিসেবে তা উদ্বৃত্ত বাজেটের অন্তর্গত হতে পারে।
SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল
পিকলু'র, শিক্ষকের বেতন কীভাবে উদ্বৃত্ত বাজেটের অন্তর্গত হতে পারে? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর