উদ্দীপকে সরকারের আয়ের কোন উৎসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সরকারের আয়ের মূল্য সংযোজন কর বা VAT উৎসের ইঙ্গিত রয়েছে। অন্যান্য উন্নত ও উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশে ১৯৯১-৯২ অর্থবছর থেকে মূল্য সংযোজন কর চালু করা হয়েছে। উৎপাদন ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন পর্যন্ত বেশ কয়েকটি স্তর অতিক্রম করতে হয়। উৎপাদনের এরূপ বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হয়, তার ওপর একটি নির্দিষ্ট হারে যে কর আরোপ করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে। বর্তমানে আমাদের দেশে আমদানিকৃত দ্রব্য ও স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং বিভিন্ন সেবা খাতের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে। ভবিষ্যতে এ খাতের আওতা আরও সম্প্রসারিত করা হবে। উদ্দীপকে মায়া হোটেলে খাবার খেয়ে বিল পরিশোধ করে দেখে খাবারের মূল্য ছাড়াও অতিরিক্ত অর্থ কর হিসেবে দেয়, যা মূল্য সংযোজন করকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে সরকারের আয়ের মূল্য সংযোজন কর বা VAT উৎসের ইঙ্গিত রয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকে সরকারের আয়ের কোন উৎসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর