সরকারের ব্যয়ের দুটি খাত ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাতসমূহের মধ্যে অন্যতম দুটি খাত নিচে দেওয়া হলো- শিক্ষা ও প্রযুক্তি: শিক্ষার সাথে প্রযুক্তির সমাবেশ ঘটিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নের চালিকা শক্তি বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রতিবছর শিক্ষা, তথ্য ও প্রযুক্তি খাতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে। প্রতিরক্ষা: দেশ-বিদেশি শত্রুর হাত থেকে রক্ষার জন্য যুদ্ধের সাজ-সরঞ্জাম ক্রয়, প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ, বেতন-ভাতা, বাসস্থান ও চিকিৎসা প্রভৃতি প্রদানের জন্য সরকার এ খাতে প্রচুর অর্থ ব্যয় করে।
SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল
সরকারের ব্যয়ের দুটি খাত ব্যাখ্যা করো।
উত্তর