চলতি বাজেট ও মূলধন বাজেটের মধ্যে দুটি পার্থক্য লেখো।
উত্তর: নিচে চলতি বাজেট ও মূলধন বাজেটের মধ্যে দুটি পার্থক্য দেওয়া হলো- ১. যে বাজেটে সরকারের চলতি আয় ও চলতি ব্যয়ের হিসাব দেখানো হয়, তাকে চলতি বাজেট বলে। অন্যদিকে, সরকারের মূলধন আয় ও ব্যয়ের হিসাব যে বাজেটে দেখানো হয়, তাকে মূলধন বাজেট বলে। ২. চলতি বাজেটের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো সরকারের প্রশাসনের সুষ্ঠু পরিচালনা ও দেশরক্ষা করা। পক্ষান্তরে, মূলধন বাজেটের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন করা।
SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল
চলতি বাজেট ও মূলধন বাজেটের মধ্যে দুটি পার্থক্য লেখো।
উত্তর