শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত বাজেটটি কী ধরনের বাজেট? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত বাজেটটি সুষম বাজেট। কোনো অর্থবছরে সরকারের সম্ভাব্য ব্যয় ও আয়ের পরিমাণ সমান হলে তাকে সুষম বাজেট বলে। বাজেটে আয় ও ব্যয়ের সমতা বলতে মূলত রাজস্ব আয় ও রাজস্ব ব্যয়ের সমতাকে বোঝায়। এ বাজেট নীতি অনুসরণ করলে মুদ্রাস্ফীতির কোনো আশঙ্কা থাকে না। এ বাজেটের ক্ষেত্রে উৎপাদনের ওপর তেমন কোনো প্রভাব পড়ে না। এ বাজেট অনুসরণ করা হলে প্রবৃদ্ধির অর্জনের ধারা অব্যাহত থাকে। এ বাজেট প্রণয়ন করা হলে সরকারকে ঋণ গ্রহণ করার প্রয়োজন হয় না। পক্ষান্তরে, এ বাজেট মূলধন গঠনে তেমন কার্যকর ভূমিকা রাখে না। এ বাজেট বাণিজ্যিচক্র মোকাবিলায় ব্যর্থতার পরিচয় দেয়। উদ্দীপকের ছকে বর্ণিত সরকারের আয় হলো (৭০+৫০+৪০+৩০) = ১৯০ হাজার কোটি টাকা এবং ব্যয় (৭০+৫০+৪০+৩০) = ১৯০ কোটি টাকা। অর্থাৎ আয় ব্যয়। আমরা জানি, যে বাজেটে সরকারের আয় ও ব্যয় সমান থাকে এরূপ বাজেটকে সুষম বাজেট বলে। পরিশেষে বলা যায়, ছকে বর্ণিত বাজেট একটি সুষম বাজেট।

SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত বাজেটটি কী ধরনের বাজেট? ব্যাখ্যা কর।

উদ্দীপক

question image

Jessore · 2025

উত্তর

সরকারের আয় ব্যয়ের সুবিন্যস্ত হিসাবকে বাজেট বলে।

উত্তর

নিচে চলতি বাজেট ও মূলধন বাজেটের মধ্যে দুটি পার্থক্য দেওয়া হলো- ১. যে বাজেটে সরকারের চলতি ব্যয় ও চলতি আয়ের হিসাব দেখানো হয়, তাকে চলতি বাজেট বলে। অন্যদিকে, সরকারের মূলধন আয় ও ব্যয়ের হিসাব যে বাজেটে দেখানো হয়, তাকে মূলধন বাজেট বলে। ২. চলতি বাজেটের লক্ষ্য ও উদ্দেশ্য হলো সরকারের প্রশাসনের সুষ্ঠু পরিচালনা করা। পক্ষান্তরে, মূলধন বাজেটের লক্ষ্য ও উদ্দেশ্য হলো অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বাজেটটি সুষম বাজেট। কোনো অর্থবছরে সরকারের সম্ভাব্য ব্যয় ও আয়ের পরিমাণ সমান হলে তাকে সুষম বাজেট বলে। বাজেটে আয় ও ব্যয়ের সমতা বলতে মূলত রাজস্ব আয় ও রাজস্ব ব্যয়ের সমতাকে বোঝায়। এ বাজেট নীতি অনুসরণ করলে মুদ্রাস্ফীতির কোনো আশঙ্কা থাকে না। এ বাজেটের ক্ষেত্রে উৎপাদনের ওপর তেমন কোনো প্রভাব পড়ে না। এ বাজেট অনুসরণ করা হলে প্রবৃদ্ধির অর্জনের ধারা অব্যাহত থাকে। এ বাজেট প্রণয়ন করা হলে সরকারকে ঋণ গ্রহণ করার প্রয়োজন হয় না। পক্ষান্তরে, এ বাজেট মূলধন গঠনে তেমন কার্যকর ভূমিকা রাখে না। এ বাজেট বাণিজ্যিচক্র মোকাবিলায় ব্যর্থতার পরিচয় দেয়। উদ্দীপকের ছকে বর্ণিত সরকারের আয় হলো (৭০+৫০+৪০+৩০) = ১৯০ হাজার কোটি টাকা এবং ব্যয় (৭০+৫০+৪০+৩০) = ১৯০ কোটি টাকা। অর্থাৎ আয় ব্যয়। আমরা জানি, যে বাজেটে সরকারের আয় ও ব্যয় সমান থাকে এরূপ বাজেটকে সুষম বাজেট বলে। পরিশেষে বলা যায়, ছকে বর্ণিত বাজেট একটি সুষম বাজেট।

উত্তর

ছকে উল্লিখিত বাজেটটির শিক্ষা খাতে অধিক পরিমাণ ব্যয় বরাদ্দ করা উচিত বলে আমি মনে করি। জনসংখ্যাকে কর্মক্ষম ও দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হলে শিক্ষা ও কর্মমুখী শিক্ষার সম্প্রসারণ প্রয়োজন। শিক্ষা ব্যক্তিজীবন এবং - জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। সুতরাং দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন করে সকলের জন্য কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। একজন মানুষ নিরক্ষর থাকতে পারে; কিন্তু অজ্ঞ নয়। তাকে কর্মমুখী শিক্ষাদান করলে মানব শক্তির উন্নয়ন হয়। একজন নিরক্ষর মানুষ ভালো ও দক্ষ চাষি হয়ে উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি করতে পারে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পেশাগত শিক্ষা বা কারিগরি শিক্ষাব্যবস্থা প্রয়োজনের তুলনায় কম। সুতরাং দেশের সর্বত্র কর্মসংস্থানের উপযোগী কারিগরি শিক্ষার প্রসার ঘটানো দরকার। এ উদ্দেশ্যে দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ও মান বৃদ্ধি করা দরকার। কারিগরি শিক্ষায় শিক্ষিত লোক তাদের অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারে। আর এসব কারণে ছকে উল্লিখিত বাজেটে শিক্ষা খাতে অধিক পরিমাণ ব্যয় বরাদ্দ করতে হবে। পরিশেষে বলা যায়, বাজেটে কেবল সরকারি সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব থাকে না, বরং সরকারি আয়-ব্যয়ের সুনির্দিষ্ট পরিকল্পনাও থাকে। সেক্ষেত্রে সরকার বাজেটে বরাদ্দ অর্থ এক খাত থেকে অন্য খাতে স্থানান্তর করতে পারে। তাই আমি মনে করি, দেশের সার্বিক কল্যাণের দিক বিবেচনা করে শিক্ষা খাতে অধিক পরিমাণে ব্যয় বরাদ্দ করা উচিত।
SSCঅর্থনীতিঅধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.যোগাযোগ ও পরিবহনে সরকারের ব্যয়ের কারণ ব্যাখ্যা করো।

যোগাযোগ ও পরিবহনে সরকারের ব্যয়ের কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অ-উন্নয়ন বাজেট প্রণয়ন করার উদ্দেশ্য কী?

অ-উন্নয়ন বাজেট প্রণয়ন করার উদ্দেশ্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মূল্য সংযোজন কর (VAT) বলতে কী বোঝায়?

মূল্য সংযোজন কর (VAT) বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?

সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কর রাজস্ব বলতে কী বোঝায়?

কর রাজস্ব বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসম বাজেট কোনটি? ব্যাখ্যা করো।

অসম বাজেট কোনটি? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আবগারি শুল্ক কেন ধার্য করা হয়?

আবগারি শুল্ক কেন ধার্য করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মূলধনি বাজেটকে কেন উন্নয়ন বাজেট বলে?

মূলধনি বাজেটকে কেন উন্নয়ন বাজেট বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মূলধন বাজেট কী?

মূলধন বাজেট কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উন্নয়নশীল দেশের জন্য ঘাটতি বাজেট বেশি গ্রহণযোগ্য কেন? ব্যাখ্যা করো।

উন্নয়নশীল দেশের জন্য ঘাটতি বাজেট বেশি গ্রহণযোগ্য কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।