উদ্দীপকে উল্লিখিত কমিটি দ্বারা তোমার পাঠ্যবইয়ের কোন ধারণাকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কমিটি দ্বারা পাঠ্যবইয়ের নির্বাচন কমিশন ধারণাকে নির্দেশ করা হয়েছে। বাংলাদেশে নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। কমিশন স্বতন্ত্র, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন পরিচালনা করে। নির্বাচন কমিশনের মোট সদস্য সংখ্যা হন ৫ জন। প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়ে এ কমিশন ও অন্য কমিশনারদের নিয়োগদান করেন। প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সভাপতি হিসেবে কাজ করেন। কমিশনের মেয়াদ থাকে পাঁচ বছর। কমিশনাররা রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছায় পদত্যাগপত্র পেশ করতে পারেন। অসদাচরণ ও অসামর্থ্যের কারণে কমিশনাররা দায়িত্ব থেকে অপসারিত হতে পারেন। উদ্দীপকে দলনেতা নির্বাচনের জন্য পাঁচজন শিক্ষার্থীকে নিয়ে জনাব তমাল যে কমিটি গঠন করেন, তা এই নির্বাচন কমিশনের সদৃশ। সুতরাং বলা যায়, ১০ম শ্রেণির দলনেতা নির্বাচনে গঠিত কমিটি বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রতিচ্ছবি।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৮ : বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৮ : বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কমিটি দ্বারা তোমার পাঠ্যবইয়ের কোন ধারণাকে নির্দেশ…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর