আধুনিক সভ্যতা গণতান্ত্রিক সভ্যতায় পরিণত হয়েছে কীভাবে? ব্যাখ্যা কর।
উত্তর: বর্তমানে গণতন্ত্রের বিকাশ উত্তরোত্তর বৃদ্ধির ফলে আধুনিক সভ্যতা গণতান্ত্রিক সভ্যতায় পরিণত হয়েছে। সরকার ব্যবস্থা হিসেবে গণতন্ত্রের প্রতিষ্ঠা একটি ঐতিহাসিক প্রক্রিয়ার ফল। গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় প্রাচীন গ্রিসের এথেন্সে। দীর্ঘকাল পরে খ্রিষ্টীয় সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে ইউরোপ গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে। উনিশ ও বিশ শতকে পৃথিবীর বিভিন্ন দেশে গণতান্ত্রিক ব্যবস্থার প্রচলন দেখা যায়। অষ্টাদশ শতকের গণতান্ত্রিক ভাবধারার উৎসমূল হিসেবে ইংল্যান্ডকে চিহ্নিত করা হয়। মূলত বর্তমানে গণতন্ত্রের এরূপ সাফল্যের কারণে বলা হয়, আধুনিক সভ্যতা গণতান্ত্রিক সভ্যতায় পরিণত হয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৮ : বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৮ : বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
আধুনিক সভ্যতা গণতান্ত্রিক সভ্যতায় পরিণত হয়েছে কীভাবে? ব্যাখ্যা কর।
উত্তর