তুমি কি মনে কর, জনাব [গণিত] -এর কর্মকাণ্ড যোগ্য ও উপযুক্ত প্রতিনিধি নির্বাচনে প্রতিবন্ধকতাস্বরূপ? তোমার মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, জনাব 'Y [গণিত] -এর কর্মকাণ্ড যোগ্য ও উপযুক্ত প্রতিনিধি নির্বাচনের প্রতিবন্ধকতাস্বরূপ। গণতন্ত্রে নির্বাচন হলো সুষ্ঠু প্রক্রিয়ায় যোগ্য ও উপযুক্ত প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া। এর সফলতা নির্ভর করে নির্বাচনের স্বচ্ছতা, প্রভাব মুক্ত থাকা ও দুর্নীতি মুক্ত পরিবেশের ওপর। উদ্দীপকে জনাব 'Y [গণিত] নির্বাচনের সময় তার প্রতিপক্ষ জনাব 'X [গণিত] সম্পর্কে মিথ্যা কথা বলেন। তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে প্রচার চালান এবং ভোটদানকালে ব্যালট পেপার ছিনতাই করারও চেষ্টা করেন। এক্ষেত্রে জনাব 'Y [গণিত] -এর সমস্ত কার্যক্রম স্পষ্টত নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন, যা নির্বাচনের সুষ্ঠু প্রক্রিয়াকে ব্যাহত করেছে। ফলে নির্বাচনে অযোগ্য প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা দেখা দেয় এবং যোগ্য ও উপযুক্ত প্রার্থীর জয়ের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এরূপ জোর করে বা অসদুপায়ে নির্বাচিত ব্যক্তিরা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে অকার্যকর করে দেয়। আর এ ধরনের নির্বাচনে জনমতের প্রতিফলন না হয়ে বরং প্রার্থীর প্রভাব-প্রতিপত্তির প্রতিযোগিতা প্রতিফলিত হয়। যার ফলে-সমগ্র নির্বাচন কার্যক্রম বাধাগ্রস্ত হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৮ : বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৮ : বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
তুমি কি মনে কর, জনাব -এর কর্মকাণ্ড যোগ্য ও উপযুক্ত প্রতিনিধি নির্ব…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর