উদ্দীপকের [গণিত] রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'B [গণিত] রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। গণতান্ত্রিক সরকার একটি উত্তম সরকার ব্যবস্থা। গণতন্ত্রের সুন্দর দিকগুলো হলো- গণতন্ত্রের আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্র হলো দায়িত্বশীল শাসন ব্যবস্থা। এ শাসন ব্যবস্থায় সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় এবং জনগণের কাছে জবাবদিহি করে থাকে। উদ্দীপকের 'B [গণিত] নামক রাষ্ট্রের জাতীয় নির্বাচনে বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। তাদের মধ্যে একটি দল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতায় যাওয়ার সুযোগ লাভ করে। এরূপ ঘটনায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার রূপ প্রতিফলিত হয়। কেননা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। এ ব্যবস্থায় সরকার জনগণের সরকার হিসেবে বিবেচিত। আর জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে তাদের মতামতকে প্রতিষ্ঠা করে। রাজনৈতিক দল তাই গণতান্ত্রিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৮ : বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৮ : বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর