খাদ্য ও পানীয় গ্রহণের সময় নাসিকা পথে খাবার আসা বন্ধ করে দেয় কোনটি?
ক. আলা জিহ্বা (Soft palate)
খ. উপজিহ্বা (Epiglottis)
গ. স্বরযন্ত্র (Larynx)
ঘ. ভোকাল কর্ড (Vocal cord)
উত্তর: আলা জিহ্বা (Soft palate)
ব্যাখ্যা: মুখ হাঁ করলে মুখগহ্বরের পিছনে বা পশ্চাৎ অংশে যে অংশটি দেখা যায়, সেটাই গলবিল। নাসাপথের পিছনের অংশ থেকে স্বরযন্ত্রের উপরিভাগ পর্যন্ত এটি বিস্তৃত। এর পিছনের অংশের উপরিতলে একটি ছোট জিহ্বার মতো অংশ থাকে, এটাই আলাজিহ্বা (Soft palate)। খাদ্য এবং পানীয় গলাধঃকরণের সময় এটা নাসাপথের পশ্চাৎপথ বন্ধ করে দেয়। ফলে কোনো প্রকার খাদ্য নাসিকা পথে বাইরে আসতে পারে না। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর ক
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · MCQ
