শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম কি?
ক. স্বরযন্ত্র
খ. শ্বাসনালি
গ. ফুসফুস
ঘ. নাসিকা
উত্তর: নাসিকা
ব্যাখ্যা: শ্বসনতন্ত্র: যে অঙ্গগুলোর সাহায্যে শ্বাসকার্য পরিচালিত হয় সেগুলোকে একত্রে শ্বসনতন্ত্র বলে। নিম্নলিখিত অঙ্গগুলো শ্বসনতন্ত্রের সাথে সম্পৃক্ত। যথা- 1. নাসারন্ধ্র ও নাসাপথ (Nasal cavity), [শ্বসনতন্ত্রের প্রথম অংশ হলো নাসিকা বা নাক] 2. গলনালি বা গলবিল (Pharynx) 3. স্বরযন্ত্র (Larynx) 4. শ্বাসনালি বা ট্রাকিয়া (Trachea) 5. বায়ুনালী বা ব্রংকাস (Bronchus) 6. ফুসফুস (Lung) 7. মধ্যচ্ছদা (Diaphragm) কাজেই, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · MCQ
