মানুষের চলনে 'A [গণিত] ও 'B [গণিত] এর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] হলো ঐচ্ছিক পেশি এবং 'B [গণিত] হলো অস্থি। 'A [গণিত] ও 'B [গণিত] মানুষের চলনে যে ভূমিকা রাখে তা নিচে উল্লেখ করা হলো: মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অস্থি দেহের কাঠামো তথা কঙ্কাল গঠন করে। আর পেশিতন্ত্র এই কাঠামোর আচ্ছাদান তৈরি করে। ঐচ্ছিক পেশি টেন্ডন নামক দৃঢ় এবং স্থিতিস্থাপক এক ধরনের পেশি দিয়ে অস্থিকে আটকে রাখে। স্নায়ুবিক উত্তেজনা পেশির মধ্যে উদ্দীপনা জাগানোর ফলে পেশি সংকুচিত হয়। আবার উদ্দীপনা সরিয়ে দিলে পেশি পুনরায় শিথিল বা প্রসারিত হয়। এই সংকোচন এবং প্রসারণের সাহায্যে সংলগ্ন অস্থির নড়াচড়া সম্ভব হয়। এভাবে পেশি কোনো অঙ্গকে প্রসারিত করে, কোনো অঙ্গকে ভাঁজ করে, কোনো অঙ্গকে উপরের দিকে উঠায়, কোনো অঙ্গকে নিচে নামায় বা কোনো অঙ্গকে প্রধান অক্ষের চারপাশে, ডানে-বাঁয়ে ঘোরায়। কনুই বাঁকা করতে হলে ইচ্ছাধীন স্নায়ুর তাড়নায় বাইসেপস পেশি সংকুচিত হয় এবং ট্রাইসেপস পেশি শিথল হয়ে প্রসারিত হয়। ফলে রেডিয়াস ও আলনাকে হিউমেরাসের কাছে নিয়ে আসে। কনুই সোজা করতে হলে ঠিক তার বিপরীত কার্যক্রমটি ঘটে, অর্থাৎ ইচ্ছাধীন স্নায়ুর তাড়নায় ট্রাইসেপস পেশি সংকুচিত হয় এবং রেডিয়াস এবং আলনাকে টেনে সোজা করে হিউমেরাসের সাথে প্রায় এক সরলরেখায় নিয়ে আসে। এভাবে, A ও B তথা পেশি ও অস্থি চলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) · সৃজনশীল
মানুষের চলনে 'A ও 'B এর ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

