ইলোরা খান সঠিক খাদ্যগ্রহণ ও জীবনযাপন প্রণালির মাধ্যমে রোগটি থেকে মুক্তি পেতে পারেন- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রোগটি হলো অস্টিওপোরোসিস যা ক্যালসিয়াম অভাবজনিত রোগ। যারা অলস জীবনযাপন করেন, কায়িক পরিশ্রম কম করেন তাদের এ রোগ হওয়ার সম্ভাবনা থাকে। ভিটামিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণ ও সঠিক জীবন প্রণালির মাধ্যমে ইলোরা বেগম এ রোগ থেকে মুক্তি পেতে পারেন। খাদ্য গ্রহণের ক্ষেত্রে যেসব দিকে লক্ষ রাখতে হবে তা হলো- i. পঞ্চাশোর্ধ্ব পুরুষ ও মহিলাদের দৈনিক 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা। ii. ননীতোলা দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করা। iii. কমলার রস, সবুজ শাকসবজি, সয়াদ্রব্য ও ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খাওয়া। আবার, জীবনযাপনের ক্ষেত্রে যেসব বিষয়গুলো অনুসরণ করতে হবে তা হলো- i. ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা। ii. নিয়মিত ব্যায়াম করা। iii. সুষম আশযুক্ত খাবার গ্রহণ করা। তাই আলোচনা থেকে বলা যায়, ইলোরা বেগম উপরিউক্ত নিয়মগুলো মেনে চললে উদ্দীপকে উল্লিখিত রোগটি (অস্টিওপোরোসিস) থেকে মুক্তি পাওয়া সম্ভব।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) · সৃজনশীল
ইলোরা খান সঠিক খাদ্যগ্রহণ ও জীবনযাপন প্রণালির মাধ্যমে রোগটি থেকে মু…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

