তরুণাস্থির মাতৃকা কী দ্বারা গঠিত?
ক. অস্টিওন
খ. কন্ড্রিন
গ. লিগনিন
ঘ. টেনডন
উত্তর: কন্ড্রিন
ব্যাখ্যা: তরুণাস্থি: ■ তরুণাস্থি অস্থির মতো শক্ত নয়। এগুলো অপেক্ষাকৃত নরম এবং স্থিতিস্থাপক। এটি যোজক কলার ভিন্নরূপ। ■ এর কোষগুলো একক বা জোড়ায় জোড়ায় খুব ঘনভাবে স্থিতিস্থাপক মাতৃকাতে বিস্তৃত থাকে। ■ তরুণাস্থি কোষগুলো থেকে কন্ড্রিন নামক এক ধরনের শক্ত, ঈষদচ্ছে রাসায়নিক বস্তু বের হয়। মাতৃকা কন্ড্রিন দিয়ে গঠিত, এর বর্ণ হালকা নীল। ■ জীবিত অবস্থায় তরুণাস্থি কোষের প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ এবং নিউক্লিয়াসটি গোলাকার থাকে। ■ কন্ড্রিনের মাঝে গহ্বর দেখা যায়। এগুলোকে ক্যাপসুল বা ল্যাকিউনি বলে। এর ভিতর কন্ড্রিওরাস্ট বা কন্ড্রিওসাইট থাকে। ■ সব তরুণাস্থি একটি তন্ত্রময় যোজক কলা নির্মিত আবরণী দিয়ে পরিবেষ্টিত থাকে, একে পেরিকন্ড্রিয়াম বলে। এই আবরণটি দেখতে চকচকে সাদা, তাই আমরা সাধারণত তরুণাস্থিকে সাদা, নীলাভএবং চকচকে দেখতে পাই। আমাদের দেহে কয়েক রকম তরুণাস্থি আছে (যেমন- কানের পিনার তরুণাস্থি)। ■ তরুণাস্থি বিভিন্ন অস্থির সংযোজকস্থলে, কিংবা অস্থির কিছু অংশে উপস্থিত থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) · MCQ