অস্থিবন্ধনীতে কোন বর্ণের স্থিতিস্থাপক তন্তুর সংখ্যা বেশি থাকে?
ক. পীত
খ. হলুদ
গ. লাল
ঘ. খয়েরী
উত্তর: পীত
ব্যাখ্যা: লিগামেন্ট: পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ়, স্থিতিস্থাপক বন্ধনী দ্বারা অস্থিসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে একে অস্থি বন্ধনী বা লিগামেন্ট বলে। লিগামেন্ট শ্বেততন্তু ও পীততন্তুর সমন্বয়ে গঠিত। এতে পীত বর্ণের স্থিতিস্থাপক তন্ত্রর সংখ্যা বেশি থাকে। তন্তুগুলো ইলাস্টিন নামক আমিষ (প্রোটিন) দ্বারা তৈরি। কজা যেমন পাল্লাকে দরজার কাঠামোর সাথে আটকে রাখে অনুরূপভাবে অস্থিবন্ধনী বা লিগামেন্ট হাড়কে আটকে রাখে। এতে অঙ্গটি সবদিকে সোজা বা বাঁকা হয়ে নড়াচড়া করতে পারে এবং হাড়গুলি স্থানচ্যুত হয় না। সুতরাং, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) · MCQ