কায়িক পরিশ্রম কম করলে নিচের কোন রোগটি হবার সম্ভাবনা থাকে?
ক. অস্টিওপোরোসিস
খ. আর্থাইটিস
গ. গেঁটে বাত
ঘ. বাতজ্বর
উত্তর: অস্টিওপোরোসিস
ব্যাখ্যা: অস্টিওপোরোসিস: যারা অলস জীবন যাপন করেন, কায়িক পরিশ্রম কম করেন তাদের অস্টিওপোরোসিস রোগ হওয়ার সম্ভাবনা থাকে। যেসব বয়স্ক পুরুষ বহুদিন যাবৎ স্টেরয়েড যুক্ত ঔষধ সেবন করেন তাদের ও মহিলাদের মেনোপজ হওয়ার পর এ রোগ হওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়া অনেকদিন ধরে আর্থ্রাইটিস এ ভুগলে এ রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) · MCQ