করোটিক স্নায়ুগুলো- i. মোট বারোজোড়া ii. মোট আটজোড়া মেডুলা অবলংগাটা হতে উৎপন্ন হয় iii. সংবেদী অথবা মোটর অথবা মিশ্র প্রকৃতির নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: করোটিক স্নায়ু: মানুষের মোট ১২ জোড়া করোটিক স্নায়ু আছে। এদের উৎপত্তি যথাক্রমে- • ১ম ও ২য় করোটিক স্নায়ু জোড়া দুটি → অগ্র মস্তিষ্ক হতে • ৩য় ও ৪র্থ করোটিক স্নায়ু জোড়া দুটি → মধ্য মস্তিষ্ক হতে • শেষ আটটি করোটিক স্নায়ু জোড়া → মেডুলা অবলংগাটা হতে মেডুলা অবলংগাটা হতে উৎপন্ন স্নায়ুগুলো খাদ্য গলাধঃকরণ, হৃদপিণ্ড, ফুসফুস, গলবিল, ইত্যাদি নিয়ন্ত্রণ করে। তাছাড়া স্নায়ুগুলো শ্রবণ ও ভারসাম্যের মতো গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · MCQ