একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে পরিবাহিত হয় কোনটির মাধ্যমে? [চ.বো:১৬]
ক. অ্যাক্সন
খ. কোষদেহ
গ. ডেনড্রন
ঘ. সিন্যাপস
উত্তর: সিন্যাপস
ব্যাখ্যা: সিন্যাপস (Synapse): একটি নিউরনের অ্যাক্সনের সাথে দ্বিতীয় একটি নিউরনের ডেনড্রাইট সরাসরি যুক্ত থাকে না। এদের মধ্যেএকটি সূক্ষ্ম ফাঁকা সংযোগস্থল থাকে। এই সূক্ষ্ম ফাঁকা সংযোগস্থলকে সিন্যাপস বলে। প্রকৃতপক্ষে পর পর অবস্থিত দুটি নিউরনের সন্ধিস্থল হলো সিন্যাপস। অ্যাক্সন টারমিনাল সিন্যাপসের মধ্য দিয়ে তড়িৎ রাসায়নিক (Electro chemical) পদ্ধতিতে স্নায়ু তাড়না প্রবাহিত হয়। সিন্যাপসে নিউরোহিউমার নামক তরল পদার্থ থাকে। কোনো একটি নিউরনের মধ্য দিয়ে স্নায়ু তাড়না প্রবাহিত হয়ে সিন্যাপস অতিক্রম করে পরবর্তী নিউরনের ডেনড্রাইটে যায়। এর ভিতর দিয়ে স্নায়ু উদ্দীপনা বা স্নায়ু তাড়না একদিকে পরিবাহিত হয়। [চিত্র] অতএব, প্রশ্নটির সঠিক উত্তর ঘে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · MCQ