শেয়ারFacebookWhatsApp

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত মতবাদে আফিফার বক্তব্যটি অধিক গ্রহণযোগ্য ও বিজ্ঞানসম্মত বিশ্লেষণ কর।

উত্তর: রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত মতবাদে আফিফার বক্তব্যটি অর্থাৎ ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদটি অধিক গ্রহণযোগ্য ও বিজ্ঞানসম্মত- উক্তিটি যথার্থ। ঐতিহাসিক মতবাদের মূল বিষয় হলো- রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হয়ে রাষ্ট্রের - উৎপত্তি হয়েছে। যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, সেগুলো হলো রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। যেটির সাথে উদ্দীপকের আফিফার ধারণার সাথে সম্পূর্ণ মিলে যায়। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে ড. গার্নার বলেন, "রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, বলপ্রয়োগের মাধ্যমেও সৃষ্টি হয়নি বরং ঐতিহাসিক ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্র গড়ে উঠেছে।" রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদের মধ্যে ঐতিহাসিক রা বিবর্তনবাদমূলক মতবাদ সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ। কেবল এ মতবাদে রাষ্ট্রের উৎপত্তির সঠিক ব্যাখ্যা পাওয়া যায় এবং এ মতবাদের মধ্যে কোনো কৃত্রিমতা নেই। আসলে বর্তমান রাষ্ট্র বহু যুগের বিবর্তনের ফল। বহু যুগ হতে সমাজের বিভিন্ন শক্তি ও উপাদানের পরিবর্তনের ফলে বর্তমান রাষ্ট্রের জন্ম। সুতরাং উপরিউক্ত বিষয় থেকে এটি স্পষ্ট হয়, ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ অধিক গ্রহণযোগ্য ও বিজ্ঞানসম্মত মতবাদ।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত মতবাদে আফিফার বক্তব্যটি অধিক গ্রহণযোগ্য…

উদ্দীপক

জিম ও আফিফা দুজনই নবম শ্রেণির ছাত্রী। একদিন তারা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে আলোচনা করছিল। আলোচনার একপর্যায় জিম বলল, এই পৃথিবীর সমস্ত কিছুই এক স্রষ্টার সৃষ্টি। তাই বলা যায়, স্রষ্টাই রাষ্ট্র সৃষ্টি করেছেন। আফিফা দ্বিমত পোষণ করে বলল, রাষ্ট্র সৃষ্টিতে ঐতিহাসিক প্রেক্ষাপটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Comilla · 2024

উত্তর

রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পেয়ে থাকে তাকে নাগরিকতা বলে।

উত্তর

মানুষের সংঘবদ্ধ জীবনযাপনের মূলভিত্তি হচ্ছে পরিবার। একটি শিশুকে উপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে ব্যক্তিত্ববান এবং সামাজিক মানুষে পরিণত করার ক্ষেত্রে পরিবার সার্বিক ভূমিকা পালন করে বলে পরিবারকে একটি ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান বলে। পরিবারকে বাদ দিয়ে কোনো মানুষের পক্ষে সুস্থ, সুন্দর সামাজিক জীবন গড়ে তোলা সম্ভব হয় না। সমাজে চলাফেরার নীতি, সামাজিক ধ্যানধারণা প্রভৃতির শিক্ষা শিশুরা পরিবার থেকেই পেয়ে থাকে। এমনকি রাজনৈতিক দীক্ষা গ্রহণও পরিবারের মধ্যে আরম্ভ হয়। আর উক্ত শিক্ষা সমাজে সঠিকভাবে চলতে একজন মানুষকে সাহায্য করে। তাই পরিবারকে ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান বলা হয়।

উত্তর

জী উদ্দীপকে জিমের মতামতটি রাষ্ট্রের উৎপত্তির ঐশী মতবাদকে নির্দেশ করে। ঐশী মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে প্রাচীন মতবাদ। এতে বলা হয়, স্বয়ং বিধাতা বা স্রষ্টা রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং তিনিই রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শাসক পাঠিয়েছেন। শাসক তার প্রতিনিধি এবং তিনি তার কাজের জন্য একমাত্র স্রষ্টার কাছে দায়ী, জনগণের কাছে নয়। ঐশী মতবাদে শাসকের আদেশ অমান্য করা জনগণের জন্য গর্হিত অপরাধ। কারণ শাসক যেহেতু স্রষ্টার নির্দেশে কাজ করে, সেহেতু শাসকের আদেশ অমান্য করার অর্থ বিধাতার নির্দেশ অমান্য করা। ঐশী মতবাদ অনুসারে শাসক একাধারে রাষ্ট্র এবং ধর্মীয় প্রধান। উদ্দীপকে আলোচনার একপর্যায়ে জিম বলল, এ পৃথিবীর সমস্ত কিছুই এক স্রষ্টার সৃষ্টি। তাই বলা যায়, স্রষ্টাই রাষ্ট্র সৃষ্টি করেছেন। যা রাষ্ট্রের উৎপত্তির ঐশী মতবাদকে নির্দেশ করে। তাই বলা যায়, জিমের মতামতটি উদ্দীপকে রাষ্ট্র সৃষ্টির ঐশী মতবাদকে নির্দেশ করা হয়েছে।

উত্তর

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত মতবাদে আফিফার বক্তব্যটি অর্থাৎ ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদটি অধিক গ্রহণযোগ্য ও বিজ্ঞানসম্মত- উক্তিটি যথার্থ। ঐতিহাসিক মতবাদের মূল বিষয় হলো- রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হয়ে রাষ্ট্রের - উৎপত্তি হয়েছে। যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, সেগুলো হলো রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। যেটির সাথে উদ্দীপকের আফিফার ধারণার সাথে সম্পূর্ণ মিলে যায়। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে ড. গার্নার বলেন, "রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, বলপ্রয়োগের মাধ্যমেও সৃষ্টি হয়নি বরং ঐতিহাসিক ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্র গড়ে উঠেছে।" রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদের মধ্যে ঐতিহাসিক রা বিবর্তনবাদমূলক মতবাদ সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ। কেবল এ মতবাদে রাষ্ট্রের উৎপত্তির সঠিক ব্যাখ্যা পাওয়া যায় এবং এ মতবাদের মধ্যে কোনো কৃত্রিমতা নেই। আসলে বর্তমান রাষ্ট্র বহু যুগের বিবর্তনের ফল। বহু যুগ হতে সমাজের বিভিন্ন শক্তি ও উপাদানের পরিবর্তনের ফলে বর্তমান রাষ্ট্রের জন্ম। সুতরাং উপরিউক্ত বিষয় থেকে এটি স্পষ্ট হয়, ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ অধিক গ্রহণযোগ্য ও বিজ্ঞানসম্মত মতবাদ।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.যৌথ পরিবার কাকে বলে?

যৌথ পরিবার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিক চুক্তি মতবাদ কী?

সামাজিক চুক্তি মতবাদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।