মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।
উত্তর: যে পরিবারে একজন নারী বা মা-ই প্রধান থাকে তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে। মাতৃতান্ত্রিক পরিবারে মায়ের বংশ পরিচয়ে সন্তানরা পরিচিত হয়। এ পরিবারে মায়ের মতামতকে পরিবারের সবাই গুরুত্ব দিয়ে থাকে। এছাড়া এ ধরনের পরিবারে মেয়েরাই শুধুমাত্র সম্পদের উত্তরাধিকারী হয়। আমাদের দেশে গারোদের মধ্যে এ ধরনের পরিবার দেখা যায়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।
উত্তর