পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।
উত্তর: পরিবারের যেসব কার্যাবলির সাহায্যে মানবশিশু বিদ্যালয়ে যাওয়ার আগেই পরিবারের সদস্যদের নিকট থেকে শিক্ষা লাভ করে তাই পরিবারের শিক্ষামূলক কাজ। পরিবারে বাবা-মা, ভাইবোন ও অন্যান্য সদস্যদের পারস্পরিক সহায়তায়, সততা, শিষ্টাচার, নিয়মানুবর্তিতা প্রভৃতি মানবিক শিক্ষালাভ পারিবারিকভাবেই সৃষ্টি হয়। পরিবার থেকেই আমরা সামাজিক দায়িত্ব-কর্তব্য, সহনশীলতা ও আত্মসংযমের শিক্ষা পাই, যা আমাদের সুনাগরিক হতে সাহায্য করে। তাছাড়া রাজনৈতিক শিক্ষাও আমরা পরিবার থেকে পাই। এসব কারণে পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।
উত্তর