শেয়ারFacebookWhatsApp

'দৃশ্যকল্প-১' রাষ্ট্রের উৎপত্তির কোন মতবাদকে সমর্থন করে? ব্যাখ্যা কর।

উত্তর: 'দৃশ্যকল্প-১' রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদকে সমর্থন করে। সামাজিক চুক্তি মতবাদের মূলকথা হলো- সমাজে - বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে। ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক টমাস হবস্, জন লক এবং ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো এ মতবাদের প্রবর্তক ছিলেন। এ মতবাদ অনুযায়ী, রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রাকৃতিক রাজ্যে বসবাস করত। তারা প্রকৃতির নিয়ম মেনে চলত এবং প্রাকৃতিক সুযোগ-সুবিধা ভোগ করত। কিন্তু প্রকৃতির রাজ্যে আইন অমান্য করলে শাস্তি দেওয়ার কোনো কর্তৃপক্ষ ছিল না। ফলে সামাজিক জীবনে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মানুষ স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হয়ে ওঠে এবং দুর্বলের ওপর চলে সবলের অত্যাচার। এ কারণে মানুষের জীবন কষ্টকর ও দুর্বিষহ হয়ে ওঠে। প্রকৃতির রাজ্যের এ অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে এবং নিরাপত্তার বিনিময়ে নিজেদের ওপর শাসন করার জন্য স্থায়িভাবে শাসকের হাতে ক্ষমতা অর্পণ করে। উদ্দীপকে 'দৃশ্যকল্প-১'-এ রাষ্ট্র মানুষের সমঝোতার ভিত্তিতে সৃষ্টি হয়েছে বলে মতামত ব্যক্ত করা হয়েছে, যা সামাজিক চুক্তি মতবাদের মূলভাবকে প্রতিনিধিত্ব করে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ রাষ্ট্রের উৎপত্তির সামাজিক চুক্তি মতবাদকে সমর্থন করে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

'দৃশ্যকল্প-১' রাষ্ট্রের উৎপত্তির কোন মতবাদকে সমর্থন করে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প ১: রাষ্ট্রের উৎপত্তি হয়েছে পাশাপাশি অবস্থিত কিছু মানুষের সমঝোতার ভিত্তিতে। দৃশ্যকল্প ২: রাষ্ট্রের উৎপত্তি ধারারাহিক পরিবর্তনের ফল। যা কতকগুলো উপাদানকে বিশেষভাবে প্রভাবিত করেছে। যাতে নিজেদের পারস্পরিক বন্ধন, রাজনৈতিক মতামত, অর্থনৈতিক বিভিন্ন কার্যাবলির প্রভাব লক্ষ করা যায়।

Rajshahi · 2024

উত্তর

নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত স্থলভাগ, সমুদ্রসীমা ও আকাশসীমাকে নির্দিষ্ট ভূখণ্ড বলে।

উত্তর

বর্তমানে বিভিন্ন কারণে একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নগরায়ণ ও শিল্পায়ন একক পরিবার বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। এছাড়া শিল্প বিপ্লব, কৃষিনির্ভরতা হ্রাস, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মানসিক দ্বন্দ্ব ও মতের অমিল, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি, শ্রমের গতিশীলতা, শিক্ষার প্রসার প্রভৃতি কারণে যৌথ পরিবারের সদস্যরা পৃথক হয়ে নতুন ও একক পরিবার গঠনের প্রতি আকৃষ্ট হচ্ছে। আর এসব কারণেই বর্তমানে একক পরিবারের সংখ্যা বাড়ছে।

উত্তর

'দৃশ্যকল্প-১' রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদকে সমর্থন করে। সামাজিক চুক্তি মতবাদের মূলকথা হলো- সমাজে - বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে। ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক টমাস হবস্, জন লক এবং ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো এ মতবাদের প্রবর্তক ছিলেন। এ মতবাদ অনুযায়ী, রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রাকৃতিক রাজ্যে বসবাস করত। তারা প্রকৃতির নিয়ম মেনে চলত এবং প্রাকৃতিক সুযোগ-সুবিধা ভোগ করত। কিন্তু প্রকৃতির রাজ্যে আইন অমান্য করলে শাস্তি দেওয়ার কোনো কর্তৃপক্ষ ছিল না। ফলে সামাজিক জীবনে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মানুষ স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হয়ে ওঠে এবং দুর্বলের ওপর চলে সবলের অত্যাচার। এ কারণে মানুষের জীবন কষ্টকর ও দুর্বিষহ হয়ে ওঠে। প্রকৃতির রাজ্যের এ অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে এবং নিরাপত্তার বিনিময়ে নিজেদের ওপর শাসন করার জন্য স্থায়িভাবে শাসকের হাতে ক্ষমতা অর্পণ করে। উদ্দীপকে 'দৃশ্যকল্প-১'-এ রাষ্ট্র মানুষের সমঝোতার ভিত্তিতে সৃষ্টি হয়েছে বলে মতামত ব্যক্ত করা হয়েছে, যা সামাজিক চুক্তি মতবাদের মূলভাবকে প্রতিনিধিত্ব করে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ রাষ্ট্রের উৎপত্তির সামাজিক চুক্তি মতবাদকে সমর্থন করে।

উত্তর

'দৃশ্যকল্প-২'-এ রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ ফুটিয়ে তোলা হয়েছে। এ মতবাদকে রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত সঠিক মতবাদ বলে আমি মনে করি। রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত মতবাদসমূহের মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও বিজ্ঞানসম্মত মতবাদ। এ মতবাদের মূল বক্তব্য হলো- রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, সেগুলো হলো- সংস্কৃতির বন্ধন, রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে গার্নার বলেন, 'রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, বলপ্রয়োগের মাধ্যমে সৃষ্টি হয়নি বরং ঐতিহাসিক ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদের মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ। বর্তমান রাষ্ট্র বহু যুগের বিবর্তনের ফল। কেবল ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদে রাষ্ট্রের উৎপত্তির সঠিক ব্যাখ্যা পাওয়া যায়। আর তাই আমি মনে করি যে, ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদই রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত সঠিক মতবাদ।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.যৌথ পরিবার কাকে বলে?

যৌথ পরিবার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিক চুক্তি মতবাদ কী?

সামাজিক চুক্তি মতবাদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।