শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জনাব ফারুকের পরিবার কোন ধরনের পরিবার? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব ফারুকের পরিবারটি হলো যৌথ পরিবার। পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুই শ্রেণিতে ভাগ করা যায়। যথা- একক পরিবার ও যৌথ পরিবার। যৌথ পরিবার হচ্ছে সেই পরিবার যেখানে বাবা-মা, ভাইবোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে। মূলত যৌথ পরিবার হচ্ছে একাধিক একক পরিবারের সমষ্টি। এ পরিবারের বন্ধন মূলত রক্তের সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে। এ পরিবারের সদস্যরা একত্রে উপার্জন, ব্যয় ও ভোগ করে। উদ্দীপকের জনাব ফারুক পিতা-মাতা ও তার সন্তানদের নিয়ে একত্রে বসাবস করেন। সুতরাং তার পরিবারটি হলো যৌথ পরিবার, কারণ যৌথ পরিবারে একাধিক একক পরিবারের বসবাস লক্ষ করা যায়। যেমনটি জনাব ফারুকের পরিবারে রয়েছে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

উদ্দীপকে জনাব ফারুকের পরিবার কোন ধরনের পরিবার? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব ফারুক একজন শিক্ষিত ও মার্জিত ব্যক্তি। তিনি পিতা-মাতা ও সন্তানদের নিয়ে একত্রে বসবাস করেন। তিনি পরিবারের সকল ব্যয়বহন করেন। পরিবারের সকলের সুন্দর মানসিক বিকাশের জন্য তিনি পরিবারের সকল সদস্যদের নিয়ে ভ্রমণে বের হন এবং সবাইকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া-দাওয়া করেন।

Rajshahi · 2023

উত্তর

যে পরিবারে বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে তাকে যৌথ পরিবার বলে।

উত্তর

পরিবারের সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য পরিবার বহুবিধ কাজ করে। এর মধ্যে শিক্ষামূলক কাজ পরিবারের অন্যতম কাজ। আমাদের মধ্যে অনেকে বিদ্যালয়ে যাওয়ার পূর্বেই পরিবারে বর্ণমালার সাথে পরিচিত হই। তাছাড়া মা-বাবা, ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের পারস্পরিক সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণাবলি শিক্ষালাভের প্রথম সুযোগ পরিবারেই সৃষ্টি হয়। এগুলো পরিবারের শিক্ষামূলক কাজ। আর পরিবারে শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় বলে পরিবারকে শাশ্বত বিদ্যালয় বা জীবনের প্রথম পাঠশালা বলা হয়।

উত্তর

জনাব ফারুকের পরিবারটি হলো যৌথ পরিবার। পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুই শ্রেণিতে ভাগ করা যায়। যথা- একক পরিবার ও যৌথ পরিবার। যৌথ পরিবার হচ্ছে সেই পরিবার যেখানে বাবা-মা, ভাইবোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে। মূলত যৌথ পরিবার হচ্ছে একাধিক একক পরিবারের সমষ্টি। এ পরিবারের বন্ধন মূলত রক্তের সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে। এ পরিবারের সদস্যরা একত্রে উপার্জন, ব্যয় ও ভোগ করে। উদ্দীপকের জনাব ফারুক পিতা-মাতা ও তার সন্তানদের নিয়ে একত্রে বসাবস করেন। সুতরাং তার পরিবারটি হলো যৌথ পরিবার, কারণ যৌথ পরিবারে একাধিক একক পরিবারের বসবাস লক্ষ করা যায়। যেমনটি জনাব ফারুকের পরিবারে রয়েছে।

উত্তর

উদ্দীপকে পরিবারে অর্থনৈতিক ও বিনোদনমূলক কার্যাবলি প্রকাশ পেয়েছে। এর বাইরেও পরিবারের নানাবিধ কার্যাবলি রয়েছে। পরিবার হলো একটি পরিপূর্ণ শিক্ষাকেন্দ্র। ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তোলার জন্য পরিবারের কোনো বিকল্প প্রতিষ্ঠান আজ অবধি গড়ে ওঠেনি। ব্যক্তির ক্ষুদ্র প্রয়োজন থেকে শুরু করে যাবতীয় প্রয়োজন পূরণে পরিবার নানাবিধ কাজ সম্পাদন করে থাকে। উদ্দীপকের জনাব ফারুক পরিবারের সকল ব্যয়বহন করেন। পরিবারের সকলের সুন্দর মানসিক বিকাশের জন্য তিনি পরিবারের সকল সদস্যদের নিয়ে ভ্রমণে বের হন এবং সবাইকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া-দাওয়া করেন। ফারুকের এরূপ কর্মকাণ্ডে পরিবারের অর্থনৈতিক ও বিনোদনমূলক কাজ প্রতিফলিত হয়েছে। এর বাইরেও পরিবার নানাবিধ কার্যাবলি যেমন জৈবিক কাজ, শিক্ষামূলক কাজ, মনস্তাত্ত্বিক কাজ, রাজনৈতিক কাজ প্রভৃতি সম্পাদন করে। সাধারণত সন্তান জন্মদান ও তাদের লালনপালনের মাধ্যমে বড় করে তোলার মাধ্যমে পরিবার তার জৈবিক কাজ সম্পন্ন করে থাকে। এছাড়া পরিবারেই আমাদের শিক্ষাজীবনের হাতে খড়ি হয় যা পরিবারের শিক্ষামূলক কাজকে নির্দেশ করে। আবার, পরিবারে সাধারণত মা-বাবা কিংবা বড় ভাই-বোন অভিভাবকের ভূমিকা পালন করে। আমরা ছোটরা তাঁদের আদেশ-নির্দেশ মেনে চলি। তারাও আমাদের অধিকার রক্ষায় কাজ করেন। বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের শিক্ষা দেন যা আমাদের সুনাগরিক হতে সাহায্য করে। এভাবে পারিবারিক শিক্ষা ও নিয়ম মেনে চলার মাধ্যমে পরিবারেই শিশুর রাজনৈতিক শিক্ষা শুরু হয়। এছাড়া পরিবার মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা দিয়ে পরিবারের সদস্যদের মানসিক চাহিদা পূরণ করে। নিজের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পরিবারের অন্যান্য সদস্যের সাথে ভাগাভাগি করে প্রশান্তি লাভ করা যায়। এগুলো পরিবারের মনস্তাত্ত্বিক কাজকে নির্দেশ করে। আলোচনার পরিশেষে বলা যায়, পরিবার তার সদস্যদের জীবনকে সুন্দর এবং সাবলীল করার জন্য নানা রকম কাজ সম্পাদন করে।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.যৌথ পরিবার কাকে বলে?

যৌথ পরিবার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিক চুক্তি মতবাদ কী?

সামাজিক চুক্তি মতবাদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।