উদ্দীপকে রত্না ও স্বপ্নার রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদের মধ্যে তুমি কোন মতবাদকে অধিকতর যুক্তিযুক্ত মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে স্বপ্না শক্তি বা বল প্রয়োগ মতবাদ এবং রত্না রাষ্ট্র সৃষ্টির সামাজিক চুক্তি মতবাদকে সমর্থন করে। এ দুই মতবাদের মধ্যে সামাজিক চুক্তি মতবাদ অধিকতর যুক্তিযুক্ত। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদের মধ্যে সামাজিক চুক্তি মতবাদ ও বলপ্রয়োগ মতবাদ বিশেষভাবে উল্লেখযোগ্য। সামাজিক চুক্তি মতবাদ অনুযায়ী মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করতে গিয়ে জীবন ও সম্পত্তির রক্ষণাবেক্ষণের নিশ্চয়তা না পেয়ে চুক্তি করার মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে। বলপ্রয়োগ মতবাদের সমর্থকদের মতে শক্তিপ্রয়োগের মাধ্যমেই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এবং শক্তির জোরেই টিকে আছে। উদ্দীপকের রত্নার বক্তব্যে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদের সমর্থন পাওয়া যায়। পক্ষান্তরে, স্বপ্নার বক্তব্যে বলপ্রয়োগে রাষ্ট্র গঠনের মতবাদের সমর্থন রয়েছে। এ মতবাদ অনুযায়ী সমাজের শক্তিশালীরা যুদ্ধবিগ্রহ বা বলপ্রয়োগের মাধ্যমে দুর্বলদের ওপর নিজেদের আধিপত্য বিস্তার করে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। শুরু থেকে আজ পর্যন্ত যুদ্ধবিগ্রহের মাধ্যমেই রাষ্ট্রের জন্ম হয়েছে। কিন্তু রত্নার মত ও যুক্তি অনুযায়ী আদিকালে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করতো। কালক্রমে পরিবার সৃষ্টি হয় এবং পরিবারের সদস্য সংখ্যা বাড়তে থাকে। তাতে সম্পত্তি নিয়ে এক পরিবারের সাথে অন্য পরিবারের সংঘাত সৃষ্টি হয়। এ অরাজকতা থেকে মুক্তি পেতে তারা চুক্তিবদ্ধ হয়ে রাষ্ট্রের সৃষ্টি করে। রত্নার এই সামাজিক চুক্তি মতবাদের পক্ষে সমর্থন করার কারণ হলো বল প্রয়োগ করে কখনো রাষ্ট্রকে টিকিয়ে রাখা সম্ভব নয়। সেখানে সর্বদা বিশৃঙ্খলার অস্তিত্ব থাকবেই। সুতরাং রাষ্ট্র প্রতিষ্ঠায় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের কাছে বলপ্রয়োগ মতবাদ ভিত্তিহীন বলে বিবেচিত হয়েছে। অতএব আলোচনা শেষে এ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, স্বপ্নার বক্তব্য অপেক্ষা রত্নার বক্তব্যই শ্রেয়। অর্থাৎ বলপ্রয়োগ মতবাদ অপেক্ষা সামাজিক চুক্তি মতবাদই রাষ্ট্র সৃষ্টির গুরুত্বপূর্ণ ও যুক্তিবাদী মতবাদ।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে রত্না ও স্বপ্নার রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদের মধ্যে…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর