শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের স্বপ্না রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কোনো মতবাদকে সমর্থন করেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের স্বপ্না রাষ্ট্র সৃষ্টির বল প্রয়োগ মতবাদকে সমর্থন করছে। বলপ্রয়োগ মতবাদের মূল বক্তব্য হলো বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এবং শক্তির জোরে রাষ্ট্র টিকে আছে। এ মতবাদে বলা হয়েছে, সমাজের বলশালী ব্যক্তিরা যুদ্ধবিগ্রহ বা বলপ্রয়োগের মাধ্যমে দুর্বলের ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র গঠন করে এবং শাসনকার্য পরিচালনা করে। আরও বলা হয়, সৃষ্টির শুরু থেকে আজ অবধি এভাবেই যুদ্ধবিগ্রহের মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়েছে। ডেভিড হিউম ও জেলেনিক এ মতবাদে বিশ্বাসী। এ সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী জেংকস বলেন, "ঐতিহাসিক দিক থেকে দেখা যায়, আধুনিক সকল রাষ্ট্রই সার্থক রণকৌশলের ফলশ্রুতি।" উদ্দীপকের স্বপ্না মনে করে, শক্তি প্রয়োগের ফলেই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। শক্তিশালী ব্যক্তিরাই দুর্বলদের ওপর অধিপত্য প্রতিষ্ঠা করে। স্বপ্নার এরূপ ধারণা রাষ্ট্র সৃষ্টির শক্তি বা বল প্রয়োগ মতামতেক উপস্থাপন করে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

উদ্দীপকের স্বপ্না রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কোনো মতবাদকে সমর্থন কর…

উদ্দীপক

স্বপ্না রত্না নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী। তারা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে নিজেদের মধ্যে কথা বলে। স্বপ্না মনে করে, শক্তি প্রয়োগের ফলেই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। শক্তিশালী ব্যক্তিরাই দুর্বলদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে। অপরপক্ষে রত্না বলে, সমাজে জনগণের পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়। জনগণ নিজেদের নিরাপত্তার জন্য অন্যের উপর শাসন করার ক্ষমতা অর্পণ করে।

Rajshahi · 2023

উত্তর

রাষ্ট্র সৃষ্টির ঐশী মতবাদকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা অগণতান্ত্রিক ও অযৌক্তিক বলেছেন।

উত্তর

অস্তিত্ব রক্ষা ও নিজেদের প্রয়োজন পূরণের জন্য মানুষ সমাজে বাস করে। মানুষ সামাজিক জীব। নিজেদের প্রয়োজন পূরণের লক্ষ্যে প্রাচীনকাল থেকেই মানুষ একতাবদ্ধ হয়ে সমাজ গড়ে তোলে। কারণ একাকি কোনো প্রয়োজন পূরণ করা মানুষের পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া সামাজিক পরিবেশ মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটায়। এসব কারণে মানুষ সমাজে বসবাস করে।

উত্তর

উদ্দীপকের স্বপ্না রাষ্ট্র সৃষ্টির বল প্রয়োগ মতবাদকে সমর্থন করছে। বলপ্রয়োগ মতবাদের মূল বক্তব্য হলো বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এবং শক্তির জোরে রাষ্ট্র টিকে আছে। এ মতবাদে বলা হয়েছে, সমাজের বলশালী ব্যক্তিরা যুদ্ধবিগ্রহ বা বলপ্রয়োগের মাধ্যমে দুর্বলের ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র গঠন করে এবং শাসনকার্য পরিচালনা করে। আরও বলা হয়, সৃষ্টির শুরু থেকে আজ অবধি এভাবেই যুদ্ধবিগ্রহের মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়েছে। ডেভিড হিউম ও জেলেনিক এ মতবাদে বিশ্বাসী। এ সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী জেংকস বলেন, "ঐতিহাসিক দিক থেকে দেখা যায়, আধুনিক সকল রাষ্ট্রই সার্থক রণকৌশলের ফলশ্রুতি।" উদ্দীপকের স্বপ্না মনে করে, শক্তি প্রয়োগের ফলেই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। শক্তিশালী ব্যক্তিরাই দুর্বলদের ওপর অধিপত্য প্রতিষ্ঠা করে। স্বপ্নার এরূপ ধারণা রাষ্ট্র সৃষ্টির শক্তি বা বল প্রয়োগ মতামতেক উপস্থাপন করে।

উত্তর

উদ্দীপকে স্বপ্না শক্তি বা বল প্রয়োগ মতবাদ এবং রত্না রাষ্ট্র সৃষ্টির সামাজিক চুক্তি মতবাদকে সমর্থন করে। এ দুই মতবাদের মধ্যে সামাজিক চুক্তি মতবাদ অধিকতর যুক্তিযুক্ত। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদের মধ্যে সামাজিক চুক্তি মতবাদ ও বলপ্রয়োগ মতবাদ বিশেষভাবে উল্লেখযোগ্য। সামাজিক চুক্তি মতবাদ অনুযায়ী মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করতে গিয়ে জীবন ও সম্পত্তির রক্ষণাবেক্ষণের নিশ্চয়তা না পেয়ে চুক্তি করার মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে। বলপ্রয়োগ মতবাদের সমর্থকদের মতে শক্তিপ্রয়োগের মাধ্যমেই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এবং শক্তির জোরেই টিকে আছে। উদ্দীপকের রত্নার বক্তব্যে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদের সমর্থন পাওয়া যায়। পক্ষান্তরে, স্বপ্নার বক্তব্যে বলপ্রয়োগে রাষ্ট্র গঠনের মতবাদের সমর্থন রয়েছে। এ মতবাদ অনুযায়ী সমাজের শক্তিশালীরা যুদ্ধবিগ্রহ বা বলপ্রয়োগের মাধ্যমে দুর্বলদের ওপর নিজেদের আধিপত্য বিস্তার করে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। শুরু থেকে আজ পর্যন্ত যুদ্ধবিগ্রহের মাধ্যমেই রাষ্ট্রের জন্ম হয়েছে। কিন্তু রত্নার মত ও যুক্তি অনুযায়ী আদিকালে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করতো। কালক্রমে পরিবার সৃষ্টি হয় এবং পরিবারের সদস্য সংখ্যা বাড়তে থাকে। তাতে সম্পত্তি নিয়ে এক পরিবারের সাথে অন্য পরিবারের সংঘাত সৃষ্টি হয়। এ অরাজকতা থেকে মুক্তি পেতে তারা চুক্তিবদ্ধ হয়ে রাষ্ট্রের সৃষ্টি করে। রত্নার এই সামাজিক চুক্তি মতবাদের পক্ষে সমর্থন করার কারণ হলো বল প্রয়োগ করে কখনো রাষ্ট্রকে টিকিয়ে রাখা সম্ভব নয়। সেখানে সর্বদা বিশৃঙ্খলার অস্তিত্ব থাকবেই। সুতরাং রাষ্ট্র প্রতিষ্ঠায় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের কাছে বলপ্রয়োগ মতবাদ ভিত্তিহীন বলে বিবেচিত হয়েছে। অতএব আলোচনা শেষে এ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, স্বপ্নার বক্তব্য অপেক্ষা রত্নার বক্তব্যই শ্রেয়। অর্থাৎ বলপ্রয়োগ মতবাদ অপেক্ষা সামাজিক চুক্তি মতবাদই রাষ্ট্র সৃষ্টির গুরুত্বপূর্ণ ও যুক্তিবাদী মতবাদ।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.যৌথ পরিবার কাকে বলে?

যৌথ পরিবার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিক চুক্তি মতবাদ কী?

সামাজিক চুক্তি মতবাদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।