শেয়ারFacebookWhatsApp

রনির স্ত্রীর কাজ তার পরিবারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।

উত্তর: রনির স্ত্রীর কাজটি পরিবারের অর্থনৈতিক কাজকে নির্দেশ করে। তার কাজটি পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেসব কাজের মাধ্যমে পরিবারের সদস্যদের ভরণপোষণের ব্যবস্থা থাকে সেগুলোকেই পরিবারের অর্থনৈতিক কাজ বলে। পরিবারের সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন চাহিদা মিটিয়ে পূরণের দায়িত্ব পরিবারের। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে এসব চাহিদা মিটিয়ে থাকে। পরিবারকে কেন্দ্র করে কুটির শিল্প, মৎস্য চাষ, কৃষিকাজ, পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির ফলে নতুন নতুন কাজের সৃষ্টি হয়েছে। আর এভাবেই বিভিন্ন প্রকার অর্থনৈতিক কাজ সম্পাদনের মাধ্যমে পরিবার সকল অর্থনৈতিক চাহিদা পূরণ করে। উদ্দীপকের রনির স্ত্রী ঘরে বসে আউটসোর্সিংয়ের মাধ্যমে আয় করেন। এর মাধ্যমে তাদের সংসার ভালোই চলে। রনির স্ত্রীর এ কাজটি পরিবারের অর্থনৈতিক কার্যাবলিকে নির্দেশ করে। রনির স্ত্রীর এ ধরনের কাজের গুরুত্ব খুবই বেশি। কেননা পরিবারের অর্থনৈতিক কাজ পরিবারের সকল চাহিদা পূরণের প্রয়োজনীয় অর্থসংস্থান করে। বলা যায়, অর্থনৈতিক কার্যাবলির মাধ্যমে পরিবারের অন্যান্য কার্যাবলি অর্থবহ হয়ে ওঠে। সময়ের পরিবর্তনে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে। পরিবারের সদস্যরাও সেসব কর্মক্ষেত্রে অবদান রেখে পরিবারের আয় বৃদ্ধিতে অবদান রাখছে যেমনটি উদ্দীপকের রনির স্ত্রীর কর্মকাণ্ডে লক্ষ করা যায়। আলোচনার পরিশেষে তাই বলা যায়, রনির স্ত্রীর উক্ত অর্থনৈতিক কাজ পরিবারের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

রনির স্ত্রীর কাজ তার পরিবারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বলে তুমি মনে…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: রনি একটি বেসরকারি সংস্থায় চাকুরী করেন। তার স্ত্রী ঘরে বসে "আউট সোর্সিং"-এর মাধ্যমে ভালো আয় করেন। এতে সংসার ভালোই চলছে। দৃশ্যকল্প-২ : রমজান সাহেব একজন সম্ভ্রান্ত ব্যক্তি। তিনি স্ত্রী, ছেলে, মেয়ে ও বৃদ্ধ মাকে নিয়ে গ্রামে বসবাস করেন। সম্প্রতি তিনি বড় ছেলে জনিকে বিয়ে করান। জনির অসুবিধার কথা চিন্তা করে রমজান সাহেব পুত্রবধুকে ছেলের সংগে শহরের বাসায় পাঠিয়ে দেন।

Dhaka · 2023

উত্তর

Civitas শব্দের অর্থ হলো নগর রাষ্ট্র।

উত্তর

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশী মতবাদ সবচেয়ে পুরাতন মতবাদ। ঐশী মতবাদের মৌলিক ধারণা এমন যে, বিধাতা বা স্রষ্টা স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি শাসক প্রেরণ করেছেন। শাসক প্রতিনিধি এবং তিনি তার কাজের জন্য একমাত্র স্রষ্টা বা বিধাতার নিকট দায়ী; কিন্তু জনগণের নিকট নয়। এ মতবাদ অনুসারে শাসক, একাধারে যেমন রাষ্ট্রপ্রধান এবং অন্যদিকে তিনিই আবার ধর্মীয় প্রধান। এ মতবাদকে বিধাতার সৃষ্টিমূলক মতবাদ হিসেবেও অবিহিত করা হয়।

উত্তর

পরিবারের কাঠামোর ভিত্তিতে রমজান সাহেবের ছেলে জনির পরিবারটি হলো একক পরিবার। পারিবারিক গঠন কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুটি শ্রেণিতে ভাগ করা হয়। যথা- একক পরিবার ও যৌথ পরিবার। একক পরিবার গঠিত হয় বাবা-মা ও ভাইবোন নিয়ে। অর্থাৎ যে পরিবারে স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান একত্রে বসবাস করে সে পরিবারকে একক পরিবার বলা হয়। এ ধরনের পরিবার ছোট হয়ে থাকে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর জনি রমজান সাহেবের বড় ছেলে। রমজান সাহেব তাকে বিয়ে দিয়ে তাকে শহরে বসবাসের জন্য পাঠান। তার সাথে তার স্ত্রীও বসবাস করবে। জনির দ্বারা সৃষ্ট এ ধরনের পরিবারটি হলো একক পরিবার। কারণ জনির পরিবারে সে এবং তার স্ত্রী বসবাস করবে। সুতরাং সহজেই বোঝা যায়, জনির গঠিত পরিবারটি হলো একটি একক পরিবার।

উত্তর

রনির স্ত্রীর কাজটি পরিবারের অর্থনৈতিক কাজকে নির্দেশ করে। তার কাজটি পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেসব কাজের মাধ্যমে পরিবারের সদস্যদের ভরণপোষণের ব্যবস্থা থাকে সেগুলোকেই পরিবারের অর্থনৈতিক কাজ বলে। পরিবারের সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন চাহিদা মিটিয়ে পূরণের দায়িত্ব পরিবারের। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে এসব চাহিদা মিটিয়ে থাকে। পরিবারকে কেন্দ্র করে কুটির শিল্প, মৎস্য চাষ, কৃষিকাজ, পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির ফলে নতুন নতুন কাজের সৃষ্টি হয়েছে। আর এভাবেই বিভিন্ন প্রকার অর্থনৈতিক কাজ সম্পাদনের মাধ্যমে পরিবার সকল অর্থনৈতিক চাহিদা পূরণ করে। উদ্দীপকের রনির স্ত্রী ঘরে বসে আউটসোর্সিংয়ের মাধ্যমে আয় করেন। এর মাধ্যমে তাদের সংসার ভালোই চলে। রনির স্ত্রীর এ কাজটি পরিবারের অর্থনৈতিক কার্যাবলিকে নির্দেশ করে। রনির স্ত্রীর এ ধরনের কাজের গুরুত্ব খুবই বেশি। কেননা পরিবারের অর্থনৈতিক কাজ পরিবারের সকল চাহিদা পূরণের প্রয়োজনীয় অর্থসংস্থান করে। বলা যায়, অর্থনৈতিক কার্যাবলির মাধ্যমে পরিবারের অন্যান্য কার্যাবলি অর্থবহ হয়ে ওঠে। সময়ের পরিবর্তনে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে। পরিবারের সদস্যরাও সেসব কর্মক্ষেত্রে অবদান রেখে পরিবারের আয় বৃদ্ধিতে অবদান রাখছে যেমনটি উদ্দীপকের রনির স্ত্রীর কর্মকাণ্ডে লক্ষ করা যায়। আলোচনার পরিশেষে তাই বলা যায়, রনির স্ত্রীর উক্ত অর্থনৈতিক কাজ পরিবারের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.যৌথ পরিবার কাকে বলে?

যৌথ পরিবার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিক চুক্তি মতবাদ কী?

সামাজিক চুক্তি মতবাদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।