ঐশী মতবাদ বলতে কী বুঝ?
উত্তর: রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশী মতবাদ সবচেয়ে পুরাতন মতবাদ। ঐশী মতবাদের মৌলিক ধারণা এমন যে, বিধাতা বা স্রষ্টা স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি শাসক প্রেরণ করেছেন। শাসক প্রতিনিধি এবং তিনি তার কাজের জন্য একমাত্র স্রষ্টা বা বিধাতার নিকট দায়ী; কিন্তু জনগণের নিকট নয়। এ মতবাদ অনুসারে শাসক, একাধারে যেমন রাষ্ট্রপ্রধান এবং অন্যদিকে তিনিই আবার ধর্মীয় প্রধান। এ মতবাদকে বিধাতার সৃষ্টিমূলক মতবাদ হিসেবেও অবিহিত করা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
ঐশী মতবাদ বলতে কী বুঝ?
উত্তর