'Y [গণিত] রাষ্ট্রের শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়ার পেছনে যে মতবাদের ধারণা রয়েছে সেটিই অধিক গ্রহণযোগ্য মতবাদ-বিশ্লেষণ কর।
উত্তর: 'Y [গণিত] রাষ্ট্রের শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়ার পিছনে ঐতিহাসিক মতবাদের ধারণা রয়েছে। ঐতিহাসিক মতবাদের মূলবিষয় হলো রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হয়ে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, সেগুলো হলো রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। যেটির সাথে উদ্দীপকের ধারণা সম্পূর্ণ মিলে যায়। উদ্দীপকে বলা হয়েছে 'Y [গণিত] রাষ্ট্র তার পার্শ্ববর্তী অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্রগুলোকে পারস্পরিক সহযোগিতাদানের মাধ্যমে কালক্রমে সকলে মিলে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। উদ্দীপকের এরূপ মতবাদ বিবর্তনমূলক মতবাদকে উপস্থাপন করে। কারণ রাষ্ট্র সৃষ্টির ঐতিহাসিক মতবাদ অনুযায়ী বিভিন্ন উপাদানের কার্যকারিতার দরুণ ধীরে ধীরে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। যেসব কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে তার মধ্যে একটি উপাদান হলো অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা ও সহমর্মিতা রাষ্ট্রগুলোকে যুগের পর যুগ ঠিকে থাকতে সাহায্য করেছে। এর ভিত্তিতে এক সময় জন্ম নিয়েছে শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা। উপরিউক্ত বিষয় থেকে এটি স্পষ্ট হয়, 'Y [গণিত] ও অন্যান্য রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তায় রাষ্ট্র সৃষ্টিতে অর্থনৈতিক বিষয়টি প্রভাবক হিসেবে কাজ করেছে। আর এরূপ অর্থনৈতিক সহযোগিতা ও আদর্শ রাষ্ট্র সৃষ্টির ঐতিহাসিক মতবাদের একটি উপাদান। এ কারণে এখানে রাষ্ট্র সৃষ্টির ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ প্রকাশ পেয়েছে। আর তাই রাষ্ট সৃষ্টির বিবর্তনমূলক মতবাদ অধিক গ্রহণযোগ্য ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
'Y রাষ্ট্রের শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়ার পেছনে যে মতবাদের ধারণা…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর