"উদ্দীপকে উল্লিখিত বিষয়টি নাগরিক সমস্যার সমাধানে সহায়ক”- তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অর্থাৎ পৌরনীতি নাগরিক সমস্যা সমাধানে সহায়ক- উক্তিটির সাথে আমি একমত পোষণ করি। একটি রাষ্ট্রের উন্নতি-অবনতি, উত্থান-পতন, সফলতা-ব্যর্থতা নির্ভর করে রাষ্ট্রের নাগরিকের ওপর। উত্তম নাগরিক রাষ্ট্রের সম্পদ। নাগরিকের উত্তম ও পূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠা করার জন্যই মূলত রাষ্ট্রের উৎপত্তি। নাগরিক ও নাগরিকতার অর্থ ও প্রকৃতি, নাগরিকতা অর্জন ও বিলাপে, সুনাগরিকতার গুণাবলি, নাগরিক অধিকার ও কর্তব্যবোধ ইত্যাদির স্বরূপ ও বিবর্তন নিয়ে পৌরনীতি আলোচনা করে। উদ্দীপকের পাঠ্যবিষয় সম্পর্কে বলা হয়েছে, বিভিন্ন নাগরিক সমস্যার সমাধান বিষয়টির মধ্যে নিহিত। অর্থাৎ বিষয়টি নাগরিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেহেতু সময়ের সাথে সাথে নাগরিক জীবন ও রাষ্ট্রীয় শাসনব্যবস্থা ক্রমান্বয়ে জটিল থেকে জটিলতর হচ্ছে। এমতাবস্থায় পৌরনীতি বিষয়ে সুশৃঙ্খল জ্ঞান অর্জন ছাড়া সমস্যা সমাধান সম্ভব নয়। এ প্রসঙ্গে দার্শনিক বার্নাড শ' বলেন, "একমাত্র পৌরনীতি পাঠের জনপ্রিয়তা ছাড়া মানবসভ্যতা রক্ষা করা সম্ভব নয়।" কাজেই বলা যায়, নাগরিক জীবন সম্পর্কে সঠিক দিকনির্দেশনা লাভকরে সভ্যসমাজের সদস্য হতে হলে পৌরনীতির জ্ঞান অর্জন অপরিহার্য। অতএব আমরা বলতে পারি, উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অর্থাৎ পৌরনীতি নাগরিক সমস্যা সমাধানে সহায়ক- উক্তিটি যথার্থ ও প্রমাণিত।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
"উদ্দীপকে উল্লিখিত বিষয়টি নাগরিক সমস্যার সমাধানে সহায়ক”- তুমি কি এক…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর