শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যে পাঠ্যপুস্তকের কথা বলা হয়েছে, তার উৎপত্তিগত দিক ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে যে পাঠ্যপুস্তকের কথা বলা হয়েছে সেটি হলো পৌরনীতি। পৌরনীতি মানুষের আচরণ, দায়িত্ব ও কর্তব্য, অধিকার, রাষ্ট্র ও সংবিধান ইত্যাদি নিয়ে আলোচনা করে। এ বিষয়টি অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে নাগরিক সচেতনতাবোধ জাগ্রত হয়। এছাড়া বিভিন্ন নাগরিক সমস্যার সমাধানও এ বিষয়টির মধ্যে নিহিত। পৌরনীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ Civics। শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ Civis এবং Civitas থেকে। শব্দ দুটির অর্থ যথাক্রমে নাগরিক এবং নগররাষ্ট্র। প্রাচীন গ্রিসে নাগরিক ও নগররাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। সুতরাং পৌরনীতি বা Civics শব্দটির উৎপত্তিগত বিচারে বলা যায়, বিষয়টির উৎপত্তি হয়েছে মূলত প্রাচীন গ্রিসে। অন্যদিকে রাষ্ট্র ও এর কার্যাবলি সম্পর্কিত ইতিহাসের দিকে দৃষ্টি দিলে দেখা যায়, বিবর্তনের দ্বিতীয় পর্যায়ে খ্রিষ্টপূর্ব ১০০০ অব্দে গ্রিসে নগরকেন্দ্রিক সভ্যতার উদ্ভব ঘটে। এ সময় থেকেই মূলত পৌরনীতির যাত্রা শুরু। গ্রিক দার্শনিক প্লেটো (Plato) তাঁর বিখ্যাত গ্রন্থ 'The Republic [গণিত] -এ নাগরিক, নাগরিকের শ্রেণিবিভাগ এবং সমাজ সম্পর্কে ধারাবাহিক আলোচনা করেন। পরবর্তীতে প্লেটোর সুযোগ্য ছাত্র এরিস্টটল তাঁর The Politics [গণিত] গ্রন্থে বাস্তবভিত্তিক ও বিজ্ঞানসম্মত আলোচনা করেন। নাগরিক, রাষ্ট্র ও তার কার্যাবলি সম্পর্কে এত বেশি বাস্তবভিত্তিক আলোচনা এরিস্টটলের পূর্বে আর কেউ করেননি। এ বিবেচনায় এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞান তথা পৌরনীতির জনক বলা হয়।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

উদ্দীপকে যে পাঠ্যপুস্তকের কথা বলা হয়েছে, তার উৎপত্তিগত দিক ব্যাখ্যা…

উদ্দীপক

সামিদ নবম শ্রেণির মানবিক শাখার একজন ছাত্র। তার একটি পাঠ্যপুস্তকে মানুষের আচার-আচরণ, দায়িত্ব-কর্তব্য, অধিকার, রাষ্ট্র ও সংবিধান ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। বিষয় অধ্যয়নের মাধ্যমে তার মধ্যে নাগরিক সচেতনতাবোধ জেগে উঠে। সে আরো উপলব্ধি করে যে, বিভিন্ন নাগরিক সমস্যার সমাধান বিষয়টির মধ্যে নিহিত।

Dinajpur · 2023

উত্তর

সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা।

উত্তর

খুলনার সার্বভৌম ক্ষমতা না থাকায় খুলনা রাষ্ট্র নয়। খুলনা বাংলাদেশের একটি বিভাগীয় শহর। এর রাষ্ট্র গঠনের জন্য ভূমি, জনসংখ্যা এবং স্থানীয় কাজ পরিচালনার জন্য সরকারের অস্তিত্ব লক্ষ করা যায়। কিন্তু খুলনার কোনো সার্বভৌম ক্ষমতা নেই। এ কারণে খুলনা রাষ্ট্র নয়। আর সার্বভৌমত্ব একটি রাষ্ট্রের চরম, পরম, চূড়ান্ত ও সর্বোচ্চ ক্ষমতা। এ উপাদানের অভাবে বিশ্বের বহু নির্দিষ্ট অঞ্চল জনসংখ্যা ও সরকার থাকা সত্ত্বেও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়নি। কার্যত সার্বভৌমত্ব ব্যতীত রাষ্ট্রের অস্তিত্ব অসম্ভম্ব। একারণে খুলনা রাষ্ট্র নয়।

উত্তর

উদ্দীপকে যে পাঠ্যপুস্তকের কথা বলা হয়েছে সেটি হলো পৌরনীতি। পৌরনীতি মানুষের আচরণ, দায়িত্ব ও কর্তব্য, অধিকার, রাষ্ট্র ও সংবিধান ইত্যাদি নিয়ে আলোচনা করে। এ বিষয়টি অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে নাগরিক সচেতনতাবোধ জাগ্রত হয়। এছাড়া বিভিন্ন নাগরিক সমস্যার সমাধানও এ বিষয়টির মধ্যে নিহিত। পৌরনীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ Civics। শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ Civis এবং Civitas থেকে। শব্দ দুটির অর্থ যথাক্রমে নাগরিক এবং নগররাষ্ট্র। প্রাচীন গ্রিসে নাগরিক ও নগররাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। সুতরাং পৌরনীতি বা Civics শব্দটির উৎপত্তিগত বিচারে বলা যায়, বিষয়টির উৎপত্তি হয়েছে মূলত প্রাচীন গ্রিসে। অন্যদিকে রাষ্ট্র ও এর কার্যাবলি সম্পর্কিত ইতিহাসের দিকে দৃষ্টি দিলে দেখা যায়, বিবর্তনের দ্বিতীয় পর্যায়ে খ্রিষ্টপূর্ব ১০০০ অব্দে গ্রিসে নগরকেন্দ্রিক সভ্যতার উদ্ভব ঘটে। এ সময় থেকেই মূলত পৌরনীতির যাত্রা শুরু। গ্রিক দার্শনিক প্লেটো (Plato) তাঁর বিখ্যাত গ্রন্থ 'The Republic′−Republic^{\prime}-এ নাগরিক, নাগরিকের শ্রেণিবিভাগ এবং সমাজ সম্পর্কে ধারাবাহিক আলোচনা করেন। পরবর্তীতে প্লেটোর সুযোগ্য ছাত্র এরিস্টটল তাঁর The Politics′Politics^{\prime} গ্রন্থে বাস্তবভিত্তিক ও বিজ্ঞানসম্মত আলোচনা করেন। নাগরিক, রাষ্ট্র ও তার কার্যাবলি সম্পর্কে এত বেশি বাস্তবভিত্তিক আলোচনা এরিস্টটলের পূর্বে আর কেউ করেননি। এ বিবেচনায় এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞান তথা পৌরনীতির জনক বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অর্থাৎ পৌরনীতি নাগরিক সমস্যা সমাধানে সহায়ক- উক্তিটির সাথে আমি একমত পোষণ করি। একটি রাষ্ট্রের উন্নতি-অবনতি, উত্থান-পতন, সফলতা-ব্যর্থতা নির্ভর করে রাষ্ট্রের নাগরিকের ওপর। উত্তম নাগরিক রাষ্ট্রের সম্পদ। নাগরিকের উত্তম ও পূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠা করার জন্যই মূলত রাষ্ট্রের উৎপত্তি। নাগরিক ও নাগরিকতার অর্থ ও প্রকৃতি, নাগরিকতা অর্জন ও বিলাপে, সুনাগরিকতার গুণাবলি, নাগরিক অধিকার ও কর্তব্যবোধ ইত্যাদির স্বরূপ ও বিবর্তন নিয়ে পৌরনীতি আলোচনা করে। উদ্দীপকের পাঠ্যবিষয় সম্পর্কে বলা হয়েছে, বিভিন্ন নাগরিক সমস্যার সমাধান বিষয়টির মধ্যে নিহিত। অর্থাৎ বিষয়টি নাগরিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেহেতু সময়ের সাথে সাথে নাগরিক জীবন ও রাষ্ট্রীয় শাসনব্যবস্থা ক্রমান্বয়ে জটিল থেকে জটিলতর হচ্ছে। এমতাবস্থায় পৌরনীতি বিষয়ে সুশৃঙ্খল জ্ঞান অর্জন ছাড়া সমস্যা সমাধান সম্ভব নয়। এ প্রসঙ্গে দার্শনিক বার্নাড শ' বলেন, "একমাত্র পৌরনীতি পাঠের জনপ্রিয়তা ছাড়া মানবসভ্যতা রক্ষা করা সম্ভব নয়।" কাজেই বলা যায়, নাগরিক জীবন সম্পর্কে সঠিক দিকনির্দেশনা লাভকরে সভ্যসমাজের সদস্য হতে হলে পৌরনীতির জ্ঞান অর্জন অপরিহার্য। অতএব আমরা বলতে পারি, উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অর্থাৎ পৌরনীতি নাগরিক সমস্যা সমাধানে সহায়ক- উক্তিটি যথার্থ ও প্রমাণিত।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.যৌথ পরিবার কাকে বলে?

যৌথ পরিবার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিক চুক্তি মতবাদ কী?

সামাজিক চুক্তি মতবাদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।