পরিবারকে জীবনের প্রথম পাঠশালা বলা হয় কেন?
উত্তর: পরিবারে শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় এবং জীবনের প্রয়োজনীয় প্রাথমিক মানবিক গুণাবলি অর্জিত হয় বলে পরিবারকে জীবনের প্রথম পাঠশালা বলা হয়। শিশু বিদ্যালয়ে যাওয়ার পূর্বেই পরিবারের অন্য সদস্যদের পারস্পরিক সহায়তায় বর্ণমালার সাথে পরিচিত হয়। এছাড়া সততা, শিষ্টাচার, উদারতা ও নিয়মাবর্তিতার মতো গুণাবলি শিশু প্রথম পরিবার থেকেই শিক্ষা লাভ করে। তাই পরিবারকে শাশ্বত বিদ্যালয় বা জীবনের প্রথম পাঠশালা বলা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
পরিবারকে জীবনের প্রথম পাঠশালা বলা হয় কেন?
উত্তর