প্রাচীন গ্রিসে নাগরিক হওয়ার যোগ্যতা কাদের ছিল? ব্যাখ্যা করো।
উত্তর: প্রাচীন গ্রিসে কেবলমাত্র যারা নগররাষ্ট্রের শাসনকার্যে সরাসরি অংশগ্রহণ করত, তাদেরই নাগরিক হওয়ার যোগ্যতা ছিল। তৎকালীন গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে নগররাষ্ট্র গঠিত ছিল। সেই সময় রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ ছিল অত্যন্ত সীমিত। নারী, বিদেশি এবং দাসদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ ছিল না বিধায় তাদের নাগরিক বলা হতো না। শুধুমাত্র স্বাধীন পুরুষরাই নাগরিক হিসেবে গণ্য হতো।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
প্রাচীন গ্রিসে নাগরিক হওয়ার যোগ্যতা কাদের ছিল? ব্যাখ্যা করো।
উত্তর