রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কোনটি? ব্যাখ্যা করো।
উত্তর: রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় উপাদান হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা। এটি রাষ্ট্রকে অন্যান্য সকল প্রতিষ্ঠান থেকে পৃথক করে এবং পূর্ণতা দান করে। সার্বভৌমত্বের অভ্যন্তরীণ দিক রাষ্ট্রকে দেশের ভেতরে ব্যক্তি ও সংস্থার ওপর কর্তৃত্ব করার ক্ষমতা দেয় এবং বাহ্যিক দিক রাষ্ট্রকে বহিঃশত্রুর নিয়ন্ত্রণ থেকে মুক্ত রেখে স্বাধীন অস্তিত্ব নিশ্চিত করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কোনটি? ব্যাখ্যা করো।
উত্তর