মানুষ সমাজে বাস করে কেন? ব্যাখ্যা করো।
উত্তর: মানুষ তার বহুমুখী প্রয়োজন মেটানো এবং একটি নিরাপদ ও উন্নত সামাজিক জীবন লাভ করার আকাঙ্ক্ষায় সমাজে বাস করে। একাকী বসবাস করা মানুষের পক্ষে প্রায় অসম্ভব এবং এটি তার স্বভাবজাত বৈশিষ্ট্যের পরিপন্থী। সমাজের মধ্যেই মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে। দার্শনিক অ্যারিস্টটলের মতে, মানুষ স্বভাবগত সামাজিক জীব; যে সমাজে বাস করে না সে হয় পশু, না হয় দেবতা। মূলত নিজের বিকাশ ও নিরাপত্তার প্রয়োজনেই মানুষ সমাজবদ্ধ হয়ে থাকে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
মানুষ সমাজে বাস করে কেন? ব্যাখ্যা করো।
উত্তর