শেয়ারFacebookWhatsApp

জামিলের স্ত্রীর কর্মকান্ডটি পরিবারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বলে তুমি মনে কর? যুক্তিসহ ব্যাখ্যা কর।

উত্তর: জামিলের স্ত্রীর কর্মকাণ্ডটি পরিবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। পরিবারের সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি চাহিদা পূরণের দায়িত্ব পরিবারের। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে এসব চাহিদা পূরণ করে থাকে। পরিারকে কেন্দ্র করে কুটিরশিল্প, মৎস্য চাষ, কৃষিকাজ, পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির ফলে পরিবারের সাথে সংশ্লিষ্ট কাজের জায়গাগুলো অনেক ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে এবং নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। উদ্দীপকের জামিলের স্ত্রী ঘরে বিভিন্ন রকমের পিঠা, কেক তৈরি করে অনলাইনে বিক্রি করেন। ফলে দুইজনের আয়ে তাদের পরিবারটি সচ্ছল। জামিলের স্ত্রীর এরূপ কর্মকাণ্ড পরিবারের অর্থনৈতিক কর্মকাণ্ডকে নির্দেশ করে। পরিবারের নারী সদস্যদের এরূপ বাড়তি আয় পরিবারের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে পরিবারের সকলের ভরণপোষণ সহজ হয়। সকলেই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার সুযোগ লাভ করে। আয় অল্প হলেও তা পরিবারের মূল আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।' তাই আলোচনা শেষে বলা যায়, জামিলের স্ত্রীর কর্মকাণ্ডের গুরুত্ব তার পরিবারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

জামিলের স্ত্রীর কর্মকান্ডটি পরিবারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বলে ত…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: জনাব রশিদ স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাকে নিয়ে ঢাকায় একটি ফ্ল্যাটে বসবাস করেন। সম্প্রতি তিনি তার পুত্রকে বিয়ে করান। পুত্রবধূ তাদের সাথেই থাকেন। দৃশ্যকল্প-২: জামিল একটি কোম্পানিতে চাকরি করেন। অন্যদিকে, তার স্ত্রী ঘরে বিভিন্ন রকমের পিঠা, কেক তৈরি করে অনলাইনে বিক্রি করেন। ফলে দুইজনের আয়ে পরিবারটি ভালোই চলছে।

Comilla · 2025

উত্তর

যখন কোনো সংঘবদ্ধ জনগোষ্ঠী সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়ে বসবাস করে তখন তাকে সমাজ বলে।

উত্তর

সার্বভৌমত্বকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা বলা হয় কেননা সার্বভৌমত্ব সেই চূড়ান্ত ক্ষমতা, যা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্ব হলো সেই শক্তি, যার মাধ্যমে রাষ্ট্র নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো ইচ্ছা দ্বারা আইনসংগতভাবে প্রভাবিত হয় না। সার্বভৌম আইন মানতে সকলেই বাধ্য থাকে। সার্বভৌমের অভ্যন্তরীণ ক্ষমতার প্রয়োগে রাষ্ট্র অভ্যন্তরীণ সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং বাহ্যিক সার্বভৌমত্বের মাধ্যমে বহিঃশত্রুর হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণমুক্ত থাকে। মোটকথা, রাষ্ট্রে সার্বভৌমত্বের উর্ধ্বে কোনো কর্তৃপক্ষ নেই। তাই সার্বভৌমত্বকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা বলা হয়।

উত্তর

পারিবারিক কাঠামোর ভিত্তিতে জনাব রশিদের পরিবারটি একটি যৌথ পরিবার। পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুই শ্রেণিতে ভাগ করা যায়। যথা- একক ও যৌথ পরিবার। যৌথ পরিবারে মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে। যৌথ পরিবার হলো বড় পরিবার। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ জনাব রশিদ স্ত্রী, পুত্র ও দুই কন্যাকে নিয়ে ঢাকার একটি ফ্ল্যাটে বসবাস করেন। সম্প্রীতি তিনি তার পুত্রকে বিয়ে করান। পুত্রবধূ তাদের সাথেই থাকেন। এ বর্ণনা থেকে বোঝা যায়, এ পরিবারটি একটি যৌথ পরিবারের উদাহরণ। কেননা, জনাব রশিদ তার স্ত্রী ও সন্তানদের নিয়ে যখন বাস করছিল তখন সেটি একক পরিবারের পর্যায়ভুক্ত ছিল। কিন্তু ছেলেকে বিয়ে করানোর পর আরও একটি একক পরিবারের সৃষ্টি হয় এবং সে পরিবারটিও তাদের সাথে বসবাস করছে। এ থেকেই যৌথ পরিবারের সৃষ্টি হয়েছে। কেননা যৌথ পরিবার হলো একাধিক একক পরিবারের সমষ্টি। সুতরাং পারিবারিক কাঠামো অনুযায়ী জনাব রশিদের পরিবার একটি যৌথ পরিবার।

উত্তর

জামিলের স্ত্রীর কর্মকাণ্ডটি পরিবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। পরিবারের সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি চাহিদা পূরণের দায়িত্ব পরিবারের। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে এসব চাহিদা পূরণ করে থাকে। পরিারকে কেন্দ্র করে কুটিরশিল্প, মৎস্য চাষ, কৃষিকাজ, পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির ফলে পরিবারের সাথে সংশ্লিষ্ট কাজের জায়গাগুলো অনেক ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে এবং নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। উদ্দীপকের জামিলের স্ত্রী ঘরে বিভিন্ন রকমের পিঠা, কেক তৈরি করে অনলাইনে বিক্রি করেন। ফলে দুইজনের আয়ে তাদের পরিবারটি সচ্ছল। জামিলের স্ত্রীর এরূপ কর্মকাণ্ড পরিবারের অর্থনৈতিক কর্মকাণ্ডকে নির্দেশ করে। পরিবারের নারী সদস্যদের এরূপ বাড়তি আয় পরিবারের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে পরিবারের সকলের ভরণপোষণ সহজ হয়। সকলেই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার সুযোগ লাভ করে। আয় অল্প হলেও তা পরিবারের মূল আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।' তাই আলোচনা শেষে বলা যায়, জামিলের স্ত্রীর কর্মকাণ্ডের গুরুত্ব তার পরিবারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.যৌথ পরিবার কাকে বলে?

যৌথ পরিবার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিক চুক্তি মতবাদ কী?

সামাজিক চুক্তি মতবাদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।