শেয়ারFacebookWhatsApp

হাসান মিয়া পরিবারে যে ধরনের কার্যাবলি সম্পূর্ণ করেন তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে হাসান মিয়া পরিবারে শিক্ষামূলক কার্যাবলি সম্পূর্ণ করেন। সামাজিক সংগঠন হিসেবে পরিবার তার সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য বহুবিধ কাজ করে থাকে। শিক্ষামূলক কাজ তন্মাধ্যে অন্যতম। সাধারণত শিশুকাল থেকে পরবর্তী সময়ে পরিবার তার সদস্যদের যেসব অনানুষ্ঠানিক অথচ মৌলিক শিক্ষাদান করে থাকে, সেগুলোই পরিবারের শিক্ষামূলক কার্যাবলি। যেমন- বিদ্যালয়ে যাওয়ার আগে পরিবারে বর্ণমালার সাথে পরিচিত হওয়া একটি শিক্ষামূলক কাজ। তাছাড়া পরিবারের সদস্যদের সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণাবলি শিক্ষা লাভের সুযোগ প্রথমত পরিবারেই সৃষ্টি হয়। আর পরিবারে শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় বলে পরিবারকে শাশ্বত বিদ্যালয় বা জীবনের প্রথম পাঠশালা বলা হয়। উদ্দীপকে হাসান মিয়া অবসরে সন্তানদের শিক্ষা সংক্রান্ত বিষয় দেখেন এবং তাদের নৈতিকতা, সততা ও শৃঙ্খলা বিষয়ে শিক্ষা দেন। তাছাড়া পরিবারে সমস্যা দেখা দিলে তা সবাই একত্রে পরামর্শ করেন, যেখানে মানবীয় গুণাবলির শিক্ষা প্রতিফলিত হয়। আর তাই বলা যায়, হাসান মিয়ার কার্যক্রমে পরিবারের শিক্ষামূলক কার্যাবলি সম্পন্ন হয়েছে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

হাসান মিয়া পরিবারে যে ধরনের কার্যাবলি সম্পূর্ণ করেন তা ব্যাখ্যা কর।

উদ্দীপক

হাসান মিয়া একজন মাধ্যমিক স্কুল শিক্ষক। তিনি স্ত্রী, সন্তান ও মা-বাবাকে নিয়ে একত্রে বসবাস করেন। তিনি শিক্ষকতার পাশাপাশি অবসরে সন্তানদের লেখাপড়ার বিষয় দেখেন। তিনি তাদের নৈতিকতা, সততা ও শৃঙ্খলা বিষয়েও শিক্ষা দেন। তাদের পরিবারে কোনো সমস্যা দেখা দিলে সবাই একত্রে পরামর্শ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন। গ্রামের সবাই তাদেরকে খুব শ্রদ্ধা করে ও কোনো সমস্যা হলে পরামর্শ নিতে আসে।

Jessore · 2025

উত্তর

বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে নারী-পুরুষ ও তাদের সন্তানাদি এবং অন্যান্য পরিজন নিয়ে যে সংগঠন গড়ে ওঠে তাকে পরিবার বলে।

উত্তর

মানুষ সামাজিক জীব। নিজেদের প্রয়োজন পূরণের লক্ষ্যে প্রাচীনকালে মানুষ একতাবদ্ধ হয়ে সমাজ গড়ে তোলে। কারণ একাকি কোনো প্রয়োজন পূরণ করা মানুষের পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া সামাজিক পরিবেশ মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটায়। এসব কারণে মানুষ সমাজে বসবাস করে।

উত্তর

উদ্দীপকে হাসান মিয়া পরিবারে শিক্ষামূলক কার্যাবলি সম্পূর্ণ করেন। সামাজিক সংগঠন হিসেবে পরিবার তার সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য বহুবিধ কাজ করে থাকে। শিক্ষামূলক কাজ তন্মাধ্যে অন্যতম। সাধারণত শিশুকাল থেকে পরবর্তী সময়ে পরিবার তার সদস্যদের যেসব অনানুষ্ঠানিক অথচ মৌলিক শিক্ষাদান করে থাকে, সেগুলোই পরিবারের শিক্ষামূলক কার্যাবলি। যেমন- বিদ্যালয়ে যাওয়ার আগে পরিবারে বর্ণমালার সাথে পরিচিত হওয়া একটি শিক্ষামূলক কাজ। তাছাড়া পরিবারের সদস্যদের সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণাবলি শিক্ষা লাভের সুযোগ প্রথমত পরিবারেই সৃষ্টি হয়। আর পরিবারে শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় বলে পরিবারকে শাশ্বত বিদ্যালয় বা জীবনের প্রথম পাঠশালা বলা হয়। উদ্দীপকে হাসান মিয়া অবসরে সন্তানদের শিক্ষা সংক্রান্ত বিষয় দেখেন এবং তাদের নৈতিকতা, সততা ও শৃঙ্খলা বিষয়ে শিক্ষা দেন। তাছাড়া পরিবারে সমস্যা দেখা দিলে তা সবাই একত্রে পরামর্শ করেন, যেখানে মানবীয় গুণাবলির শিক্ষা প্রতিফলিত হয়। আর তাই বলা যায়, হাসান মিয়ার কার্যক্রমে পরিবারের শিক্ষামূলক কার্যাবলি সম্পন্ন হয়েছে।

উত্তর

উদ্দীপকের হাসান মিয়ার পরিবারটি একটি সুখি পরিবার এবং সমাজে বেশ জনপ্রিয়। হাসান মিয়ার পরিবারে তার স্ত্রী, সন্তান ছাড়াও তার মা-বাবা বাস করে, যা কাঠামোর ভিত্তিতে যৌথ পরিবারকে চিহ্নিত করেছে। কেননা, যে পরিবারে বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি প্রভৃতি পরিজন একত্রে বসবাস করে, তাকে যৌথ পরিবার বলে। যৌথ পরিবার মূলত একাধিক একক পরিবারের সমষ্টি। যৌথ পরিবারের অসংখ্য ইতিবাচক দিক রয়েছে। যৌথ পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় এ ধরনের পরিবারে সদস্যরা একাকিত্বে ভোগে না এবং একে অপরকে মানসিকভাবে সাহায্য করে। আবার, সদস্য বেশি হওয়ায় সদস্যদের নৈতিক সামাজিক শিক্ষার পরিবেশ উন্নত থাকে। তাছাড়া দায়িত্ব ভাগ করে নেওয়াসহ অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জিত হয় বলে এই পরিবার পরিবারের সব ইতিবাচক দিকসমূহকে নিশ্চিত করে। ফলে যৌথ পরিবার একটি সুখী পরিবার। অন্যদিকে, গ্রামীণ কৃষিনির্ভর অর্থনৈতিক সমাজে কৃষিকাজে অধিক লোকবল প্রয়োজন হয় বলে গ্রামে যৌথ পরিবার অধিক জনপ্রিয় হয়ে থাকে। আর উদ্দীপকের হাসান মিয়ার পরিবারটি এসব কারণেই একটি সুখী ও জনপ্রিয় পরিবারকে প্রতিনিধিত্ব করে।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.যৌথ পরিবার কাকে বলে?

যৌথ পরিবার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিক চুক্তি মতবাদ কী?

সামাজিক চুক্তি মতবাদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।