শেয়ারFacebookWhatsApp

রাকিব এবং রাজিনের পরিবারের কাজের ধরন কি একই? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: না, উদ্দীপকে বর্ণিত ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায়, রাকিব ও রাজিনের পরিবারের কাজের ধরন এক নয়। পরিবারের কার্যাবলি ব্যাপক ও বিবিধ। উদ্দীপকে রাকিবের পরিবারে বাবা-মা সন্তানদের পড়াশোনার বিষয়ে খোঁজখবর রাখেন এবং ছুটির দিনে পার্কে ও চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যায়। আর এসবের মাধ্যমে পরিবারের শিক্ষামূলক ও বিনোদনমূলক কাজের প্রতিফলন পাওয়া যায়। পরিবার শিক্ষাসংক্রান্ত মৌলিক কার্যাবলি সম্পাদন করে বিধায় একে শাশ্বত বিদ্যালয় বলা হয়। পরিবারেই বিভিন্ন মানবীয় গুণ বিকশিত হয়। আবার, পরিবার তার সদস্যদের মানসিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন বিনোদনমূলক কাজ যেমন- গল্প-গুজব, হাসি-ঠাট্টা, টিভি দেখা, বেড়াতে যাওয়া ইত্যাদি কাজও করে থাকে। অন্যদিকে, রাজিনের পরিবারে তার বাবা ব্রয়লার মুরগি পালন ও মাছ চাষ করেন। যার আয় দ্বারা পরিবারে অর্থসংস্থান ঘটে। এটি পরিবারের অর্থনৈতিক কাজ। আর রাজিনের সাথে তার দাদা-দাদি গল্প করে, যাতে পরিবারের বিনোদনমূলক কাজ ফুটে ওঠেছে। স্পষ্টত, রাকিবের পরিবারের কাজ হলো শিক্ষামূলক, যেখানে রাজিনের পরিবারের কাজ অর্থনৈতিক। তবে উভয় পরিবারেই বিনোদনমূলক কাজের প্রতিফলন রয়েছে। আর তাই বলা যায়, আংশিক মিল থাকলেও উভয় পরিবারে কাজের ধরন ভিন্ন।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

রাকিব এবং রাজিনের পরিবারের কাজের ধরন কি একই? তোমার উত্তরের সপক্ষে য…

উদ্দীপক

রাকিব মা-বাবাসহ শহরে বাস করে। তার মা একজন গৃহিণী এবং বাবা একজন সরকারি স্কুল শিক্ষক। মা-বাবা তার পড়াশোনার ব্যাপারে নিয়মিত খোঁজখবর রাখেন এবং ছুটির দিনে তাকে নিয়ে পার্কে ও চিড়িয়াখানায় বেড়াতে যান। বার্ষিক পরীক্ষা শেষে রাকিব তার বন্ধু রাজিনের গ্রামের বাড়িতে বেড়াতে যায়। রাজিনের বাবা ব্রয়লার মুরগি পালন করেন এবং পুকুরে মাছ চাষ করেন। রাজিনের দাদা ও দাদি তাদের সাথে গল্প করেন।

Dinajpur · 2025

উত্তর

নাগরিক, পরিবার, সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যাবলি নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে বিষয়টি আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞানদান করে তাকে পৌরনীতি বলে।

উত্তর

মানুষ সামাজিক জীব। নিজেদের প্রয়োজন পূরণের লক্ষ্যে প্রাচীনকাল থেকেই মানুষ একতাবদ্ধ হয়ে সমাজ গড়ে তোলে। কারণ একাকি কোনো প্রয়োজন পূরণ করা মানুষের পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া সামাজিক পরিবেশ মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটায়। এসব কারণে মানুষ সমাজে বসবাস করে।

উত্তর

উদ্দীপকে রাজিনের পরিবারটি একটি যৌথ পরিবার। সামাজিক সংগঠন পরিবারের গঠন-কাঠামো সর্বত্র এক নয়। পারিবারিক কাঠামোর ভিত্তিতে তেমনিভাবে পরিবার দুই ভাগে বিভক্ত-একক পরিবার ও যৌথ পরিবার। যে পরিবারে মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বসবাস করে, তাকে যৌথ পরিবার বলা হয়। যৌথ পরিবার হলো বড় পরিবার। এটি মূলত একাধিক একক পরিবারের সমষ্টি। উদ্দীপকের রাজিনের পরিবারে তার বাবা-মা ছাড়াও তার দাদা-দাদি বসবাস করে। আর এতেই স্পষ্ট হয়, উক্ত পরিবারটি একটি যৌথ পরিবার। সুতরাং, রাজিনের পরিবারের ধরন হলো যৌথ পরিবার।

উত্তর

না, উদ্দীপকে বর্ণিত ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায়, রাকিব ও রাজিনের পরিবারের কাজের ধরন এক নয়। পরিবারের কার্যাবলি ব্যাপক ও বিবিধ। উদ্দীপকে রাকিবের পরিবারে বাবা-মা সন্তানদের পড়াশোনার বিষয়ে খোঁজখবর রাখেন এবং ছুটির দিনে পার্কে ও চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যায়। আর এসবের মাধ্যমে পরিবারের শিক্ষামূলক ও বিনোদনমূলক কাজের প্রতিফলন পাওয়া যায়। পরিবার শিক্ষাসংক্রান্ত মৌলিক কার্যাবলি সম্পাদন করে বিধায় একে শাশ্বত বিদ্যালয় বলা হয়। পরিবারেই বিভিন্ন মানবীয় গুণ বিকশিত হয়। আবার, পরিবার তার সদস্যদের মানসিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন বিনোদনমূলক কাজ যেমন- গল্প-গুজব, হাসি-ঠাট্টা, টিভি দেখা, বেড়াতে যাওয়া ইত্যাদি কাজও করে থাকে। অন্যদিকে, রাজিনের পরিবারে তার বাবা ব্রয়লার মুরগি পালন ও মাছ চাষ করেন। যার আয় দ্বারা পরিবারে অর্থসংস্থান ঘটে। এটি পরিবারের অর্থনৈতিক কাজ। আর রাজিনের সাথে তার দাদা-দাদি গল্প করে, যাতে পরিবারের বিনোদনমূলক কাজ ফুটে ওঠেছে। স্পষ্টত, রাকিবের পরিবারের কাজ হলো শিক্ষামূলক, যেখানে রাজিনের পরিবারের কাজ অর্থনৈতিক। তবে উভয় পরিবারেই বিনোদনমূলক কাজের প্রতিফলন রয়েছে। আর তাই বলা যায়, আংশিক মিল থাকলেও উভয় পরিবারে কাজের ধরন ভিন্ন।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.যৌথ পরিবার কাকে বলে?

যৌথ পরিবার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিক চুক্তি মতবাদ কী?

সামাজিক চুক্তি মতবাদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

রাকিব এবং রাজিনের পরিবারের কাজের ধরন কি একই? তোমার উত্তরের সপক্ষে য… | Prosthuti