শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর উদ্দীপকে বর্ণিত কাজগুলো ছাড়াও পরিবারের আরও কাজ রয়েছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে বর্ণিত কাজগুলো ছাড়াও পরিবারের আরও কাজ রয়েছে। উদ্দীপকে পরিবারের শিক্ষামূলক এবং বিনোদনমূলক কাজ বর্ণিত রয়েছে। এছাড়াও পরিবারের আরও কিছু কাজ রয়েছে। যেমন- পরিবারের একটি মৌলিক কাজ হলো পরিবারের জৈবিক কাজ। আমাদের বাবা-মা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলেই আমরা জন্মগ্রহণ করেছি এবং তাদের দ্বারা পালিত হচ্ছি। সুতরাং, সন্তান জন্মদান ও লালন-পালন পরিবারের, অন্যতম কাজ। আবার, পরিবারের সদস্যদের বিভিন্ন মৌলিক চাহিদা পূরণের দায়িত্বও পরিবারের একটি উল্লেখযোগ্য কাজ। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অন্যদের অর্থনৈতিক চাহিদা পূরণ করে থাকে। আবার, বড়দের আদেশ-নিষেধ মেনে ও তাদের মতাদর্শ দ্বারা অন্যান্যরা প্রভাবিত হয়ে রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে, যা সদস্যদের সুনাগরিক হিসেবে গড়ে তোলে। এভাবেই পরিবার রাজনৈতিক শিক্ষাদানের কাজ সম্পাদন করে থাকে। সর্বোপরি, পরিবার মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা দিয়ে মানসিক দিক সমৃদ্ধির মাধ্যমে বিভিন্ন মনস্তাত্ত্বিক কাজও সম্পন্ন করে থাকে। আর এসব নানামুখী কাজের জন্যই আমি মনে করি যে, উদ্দীপকে বর্ণিত কাজের বাইরে পরিবারের আরও কাজ রয়েছে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

তুমি কি মনে কর উদ্দীপকে বর্ণিত কাজগুলো ছাড়াও পরিবারের আরও কাজ রয়েছে…

উদ্দীপক

ছুটির দিনে রিফাত তার বাবার সাথে ঢাকা থেকে ফেনী যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েন। ট্রেনে অত্যধিক যাত্রীর ভিড় থাকায় বয়স্ক এক যাত্রী সিট না পেয়ে রিফাতের সিটের পাশে দাঁড়ালে, রিফাত সিট থেকে উঠে বয়স্ক যাত্রীটিকে সিটে বসতে দিলেন। স্টেশনে নামার পর রিফাত তার বাবার সাথে পার্কে বেড়াতে যায় এবং সেখানে অনেক মজা করেন।

Mymensingh · 2025

উত্তর

যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়িভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে তাকে নাগরিক বলে।

উত্তর

মানুষ সামাজিক জীব। নিজেদের প্রয়োজন পূরণের লক্ষ্যে প্রাচীনকাল থেকেই মানুষ একতাবদ্ধ হয়ে সমাজ গড়ে তোলে। কারণ একাকি কোনো প্রয়োজন পূরণ করা মানুষের পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া সামাজিক পরিবেশ মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটায়। এসব কারণে মানুষ সমাজে বসবাস করে।

উত্তর

উদ্দীপকে পরিবারের শিক্ষামূলক এবং বিনোদনমূলক কাজের ইঙ্গিত রয়েছে। পরিবারের বহুমুখী কাজের মধ্যে অন্যতম হলো শিক্ষামূলক ও বিনোদনমূলক কাজ। পরিবারে একই সাথে যেমন বিদ্যালয়পূর্ব লেখাপড়া শেখা শুরু হয়, তেমনি বিভিন্ন মানবিক গুণ তথা সততা, শিষ্টাচার, উদারতা, নৈতিকতা, নিয়মানুবর্তিতা ইত্যাদির শিক্ষাও সম্পন্ন হয়ে থাকে। উদ্দীপকে রিফাত ট্রেনে বয়স্ক যাত্রীকে সিটে বসতে দিয়েছে। আর এই কাজের মাধ্যমে সে তার নৈতিক অবস্থান, শিষ্টাচার তথা বড়দের সম্মান প্রদর্শন করেছে, যেখানে পরিবারের শিক্ষাদানের সফলতা প্রতিফলিত হয়েছে। আবার, রিফাত তার বাবার সাথে পার্কে বেড়াতে গিয়েছে এবং মজা করেছে। পরিবার তার সদস্যদের গল্প, হাসি-ঠাট্টা, গান-বাজনা, বেড়াতে যাওয়ার মাধ্যমে বিনোদনের ব্যবস্থা করে, যা উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। আর তাই বলা যায়, উদ্দীপকে পরিবারের শিক্ষামূলক ও বিনোদনমূলক কাজ প্রতিফলিত হয়েছে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে বর্ণিত কাজগুলো ছাড়াও পরিবারের আরও কাজ রয়েছে। উদ্দীপকে পরিবারের শিক্ষামূলক এবং বিনোদনমূলক কাজ বর্ণিত রয়েছে। এছাড়াও পরিবারের আরও কিছু কাজ রয়েছে। যেমন- পরিবারের একটি মৌলিক কাজ হলো পরিবারের জৈবিক কাজ। আমাদের বাবা-মা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলেই আমরা জন্মগ্রহণ করেছি এবং তাদের দ্বারা পালিত হচ্ছি। সুতরাং, সন্তান জন্মদান ও লালন-পালন পরিবারের, অন্যতম কাজ। আবার, পরিবারের সদস্যদের বিভিন্ন মৌলিক চাহিদা পূরণের দায়িত্বও পরিবারের একটি উল্লেখযোগ্য কাজ। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অন্যদের অর্থনৈতিক চাহিদা পূরণ করে থাকে। আবার, বড়দের আদেশ-নিষেধ মেনে ও তাদের মতাদর্শ দ্বারা অন্যান্যরা প্রভাবিত হয়ে রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে, যা সদস্যদের সুনাগরিক হিসেবে গড়ে তোলে। এভাবেই পরিবার রাজনৈতিক শিক্ষাদানের কাজ সম্পাদন করে থাকে। সর্বোপরি, পরিবার মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা দিয়ে মানসিক দিক সমৃদ্ধির মাধ্যমে বিভিন্ন মনস্তাত্ত্বিক কাজও সম্পন্ন করে থাকে। আর এসব নানামুখী কাজের জন্যই আমি মনে করি যে, উদ্দীপকে বর্ণিত কাজের বাইরে পরিবারের আরও কাজ রয়েছে।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.যৌথ পরিবার কাকে বলে?

যৌথ পরিবার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিক চুক্তি মতবাদ কী?

সামাজিক চুক্তি মতবাদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।