শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত কাজগুলোই শুধু পরিবারের কাজ নয়-বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে পরিবারের উল্লিখিত কাজগুলোই পরিবারের কাজ নয় বরং পরিবারের আরও কিছু মৌলিক কার্যাবলি রয়েছে। পরিবার তার সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য বহুবিধ কাজ করে থাকে। তন্মাধ্যে বিনোদনমূলক কাজ অন্যতম, যা উদ্দীপকে পরিবারের একটি ছোট অনুষ্ঠান উদ্যাপন, আনন্দ করা ও ঘুরতে যাওয়ার মাঝে প্রতিফলিত হয়েছে। কিন্তু এটিই পরিবারের একমাত্র কাজ নয় বরং এর বাইরেও পরিবারের নানাবিধ কাজ রয়েছে। যেমন- সন্তান জন্মদান ও লালন-পালন করা পরিবারের অন্যতম কাজ। এটি পরিবারের একটি মৌলিক কাজ এবং পরিবারের জন্য একমাত্র স্বীকৃত সংগঠন। আবার, পরিবার নানাবিধ শিক্ষামূলক কাজ করে থাকে। বিদ্যালয়ে যাওয়ার আগেই অনেক শিশু পরিবারে বর্ণমালার সাথে পরিচিতি লাভ করে। তাছাড়া সততা, শিষ্টাচার, নিয়মানুবর্তিতা, উদারতা প্রভৃতি মানবিক শিক্ষার যাত্রা পরিবারেই শুরু হয়। আবার, পরিবারের সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি চাহিদা পূরণের দায়িত্ব পরিবারের। এগুলো পরিবারের অর্থনৈতিক কাজ। আবার, বড়দের নির্দেশ মেনে চলা, অধিকার রক্ষা ও মতাদর্শ অনুসরণ, ছোটদের রাজনৈতিকভাবে দীক্ষিত করে তোলে। সর্বোপরি, মনস্তাত্ত্বিক কাজ হিসেবে পরিবার মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা দিয়ে সদস্যদের মানসিক চাহিদা পূরণ করে, যা ব্যক্তিত্ব বিকাশে অত্যাবশ্যক। স্পষ্টত, উদ্দীপকে বর্ণিত কাজ ছাড়াও পরিবারের আরও বহুবিধ কাজ রয়েছে। আর তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত কাজগুলোই শুধু পরিবারের কাজ নয়।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত কাজগুলোই শুধু পরিবারের কাজ নয়-বিশ্লেষণ কর।

উদ্দীপক

সাফওয়ান ও সারাহ ভাইবোন। মা-বাবা ও দুই ভাইবোন মিলে তাদের পরিবার। সাফওয়ান ও সারাহর দাদা-দাদি বেঁচে নেই। তাই মাঝে মধ্যে তাদের নানা-নানি তাদের দেখতে আসেন। সেদিন ছিল সাফওয়ানের জন্মদিন। দুই ভাইবোন মিলে ছোট একটি অনুষ্ঠানের আয়োজন করে এবং তারাই মিলে অনেক আনন্দ করে। এ রকম অনুষ্ঠান ছাড়াও মাঝে মধ্যে তারা রাতে সবাই মিলে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সময় পেলে তারা সবাই মিলে বিভিন্ন জায়গায় ঘুরতে যান।

Barisal · 2025

উত্তর

রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান হলো জনসমষ্টি।

উত্তর

শিশুর প্রাথমিক শিক্ষার শুরু পরিবারেই হয় বলে পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয়। শিশুরা বিদ্যালয়ে যাওয়ার পূর্বেই পরিবারে বর্ণমালার সাথে পরিচিত হয়। তাছাড়া বাবা-মা, ভাই-বোন ও পরিবারের অন্য সদস্যদের পারস্পরিক সহায়তায় সততা, শিষ্টাচার, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণাবলির শিক্ষালাভের সুযোগ পরিবারেই ঘটে। এজন্য পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সাফওয়ান ও সারাহর পরিবারটি কাঠামোগত দিক থেকে একটি একক পরিবার। পারিবারিক গঠন-কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- একক পরিবার ও যৌথ পরিবার। একক পরিবার কেবল মা-বাবা ও ভাইবোন নিয়ে গঠিত হয়। অর্থাৎ যে পরিবার কেবল বিবাহিত দম্পত্তি ও তাদের অবিবাহিত সন্তানাদি নিয়ে গঠিত হয় তাকে একক পরিবার বলে। এ ধরনের পরিবারে সদস্য সংখ্যা দুই পুরুষে সীমাবদ্ধ থাকে বিধায় পরিবার ছোট হয়ে থাকে। বর্তমানে বিভিন্ন কারণে একক পরিবারের জনপ্রিয়তা ও সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকের সাফওয়ান ও সারাহ ভাইবোন এবং তারা তাদের বাবা-মায়ের সাথে বসবাস করে। অর্থাৎ তাদের পরিবার কেবল পিতা-মাতা ও সন্তানাদির মধ্যে সীমাবদ্ধ। আর এর মাধ্যমেই নিশ্চিত হওয়া যায় যে, উক্ত পরিবারটি একক পরিবার। সুতরাং, সাফওয়ান ও সারাহর পরিবারটি হলো একক পরিবার।

উত্তর

উদ্দীপকে পরিবারের উল্লিখিত কাজগুলোই পরিবারের কাজ নয় বরং পরিবারের আরও কিছু মৌলিক কার্যাবলি রয়েছে। পরিবার তার সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য বহুবিধ কাজ করে থাকে। তন্মাধ্যে বিনোদনমূলক কাজ অন্যতম, যা উদ্দীপকে পরিবারের একটি ছোট অনুষ্ঠান উদ্যাপন, আনন্দ করা ও ঘুরতে যাওয়ার মাঝে প্রতিফলিত হয়েছে। কিন্তু এটিই পরিবারের একমাত্র কাজ নয় বরং এর বাইরেও পরিবারের নানাবিধ কাজ রয়েছে। যেমন- সন্তান জন্মদান ও লালন-পালন করা পরিবারের অন্যতম কাজ। এটি পরিবারের একটি মৌলিক কাজ এবং পরিবারের জন্য একমাত্র স্বীকৃত সংগঠন। আবার, পরিবার নানাবিধ শিক্ষামূলক কাজ করে থাকে। বিদ্যালয়ে যাওয়ার আগেই অনেক শিশু পরিবারে বর্ণমালার সাথে পরিচিতি লাভ করে। তাছাড়া সততা, শিষ্টাচার, নিয়মানুবর্তিতা, উদারতা প্রভৃতি মানবিক শিক্ষার যাত্রা পরিবারেই শুরু হয়। আবার, পরিবারের সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি চাহিদা পূরণের দায়িত্ব পরিবারের। এগুলো পরিবারের অর্থনৈতিক কাজ। আবার, বড়দের নির্দেশ মেনে চলা, অধিকার রক্ষা ও মতাদর্শ অনুসরণ, ছোটদের রাজনৈতিকভাবে দীক্ষিত করে তোলে। সর্বোপরি, মনস্তাত্ত্বিক কাজ হিসেবে পরিবার মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা দিয়ে সদস্যদের মানসিক চাহিদা পূরণ করে, যা ব্যক্তিত্ব বিকাশে অত্যাবশ্যক। স্পষ্টত, উদ্দীপকে বর্ণিত কাজ ছাড়াও পরিবারের আরও বহুবিধ কাজ রয়েছে। আর তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত কাজগুলোই শুধু পরিবারের কাজ নয়।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.যৌথ পরিবার কাকে বলে?

যৌথ পরিবার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

পরিবারের শিক্ষামূলক কাজ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

মাতৃতান্ত্রিক পরিবারের ধরন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

'পৌরনীতি' শব্দটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সমাজ বলতে কী বোঝ?

সমাজ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিক চুক্তি মতবাদ কী?

সামাজিক চুক্তি মতবাদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

পৌরনীতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট কী বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

পরিবারকে শাশ্বত/চিরন্তন বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।