উদ্দীপকে উল্লিখিত বিষয়ের অধ্যয়ন নাগরিক জীবনকে কীভাবে প্রভাবিত করে? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়ের অধ্যয়ন অর্থাৎ পৌরনীতি নাগরিক জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। যেমন- ১. পৌরনীতি অধ্যয়নের মাধ্যমে নাগরিকের জ্ঞানের পরিধি সম্প্রসারিত হয়। ফলে নাগরিকগণ একটি আদর্শ সমাজ গড়ে তুলতে সক্ষম হয়। ২. সুনাগরিক হওয়ার জন্য নাগরিক অধিকার ও কর্তব্য পালন সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। পৌরনীতি অধ্যয়নের মাধ্যমে অধিকার ও কর্তব্য সম্বন্ধে সঠিক ধারণা লাভ করা সম্ভব। ৩. পৌরনীতি অধ্যয়নের মাধ্যমে নাগরিকের প্রাতিষ্ঠানিক জ্ঞান পরিপক্ক হবে। ফলে সে রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন প্রতিষ্ঠানকে সুসংহত ও সুন্দর করে গড়ে তোলার জ্ঞান অর্জন করবে। ৪. পৌরনীতি অধ্যয়নের ফলে একজন নাগরিকের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে এবং মনের সংকীর্ণতা দূর হবে, যা একজন রাষ্ট্রবিজ্ঞানীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া সে হয়ে উঠবে বুদ্ধিমান ও বিচক্ষণ। ৫. পৌরনীতি পরিবার, পরিবেশ, সমাজ, রাষ্ট্র, সরকার, সংবিধান, রাজনৈতিক দল প্রভৃতি সম্বন্ধে জ্ঞানদান করে। এদের গঠন ও কার্যাবলি আলোচনার মাধ্যমে মানুষ সচেতন হয় এবং এসব প্রতিষ্ঠানের প্রতি তাদের অংশগ্রহণের গুরুত্ব উপলব্ধি করতে শেখে। ৬. পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক ক্ষেত্রে একজন নাগরিকের দায়িত্ব বিস্তৃত। সমাজ ও রাষ্ট্র গঠনের ক্ষেত্রে নাগরিক যদি দায়িত্বশীল, ভূমিকা পালন করতে পারে তবে তার সেই ভূমিকা তাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করে। স্থানীয় সংস্থা থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে মানুষ রাষ্ট্র ও বিশ্বকে গড়ে তোলে। এরূপ সমাজ, রাষ্ট্র ও বিশ্ব গঠনের প্রক্রিয়া পৌরনীতি শিক্ষার মাধ্যমেই অর্জন করা সম্ভব। সুতরাং বলা যায়, পৌরনীতি বিষয়ের অধ্যয়ন উন্নত নাগরিক জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই একজন নাগরিক হিসেবে পৌরনীতির অধ্যয়ন একান্ত আবশ্যক।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়ের অধ্যয়ন নাগরিক জীবনকে কীভাবে প্রভাবিত করে? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর