উদ্দীপকে উল্লিখিত বিষয়টির সাথে রাষ্ট্র ও সরকারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ- মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো পৌরনীতি ও নাগরিকতা এবং এর সাথে রাষ্ট্র ও সরকারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ বলে আমি মনে করি। উদ্দীপকে উল্লিখিত বিষয়টির বিষয়বস্তু ও পাঠের' সুফল পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের সাথে সম্পূর্ণভাবে সাদৃশ্যপূর্ণ। তাই উক্ত বিষয়টিকে পৌরনীতি ও নাগরিকতা হিসেবে চিহ্নিত করা যায়। রাষ্ট্র, ও সরকার পৌরনীতির অবিচ্ছেদ্য অংশ। কেননা, পৌরনীতি হলো নাগরিকতাবিষয়ক বিজ্ঞান এবং রাষ্ট্র ও সরকার হলো নাগরিক জীবনের অন্যতম প্রধান অংশ। সরকার ও রাষ্ট্রের স্বরূপ, বৈশিষ্ট্য, উৎপত্তি, গুরুত্ব, প্রকারভেদ ইত্যাদির বিস্তারিত বিজ্ঞানভিত্তিক পাঠ হলো পৌরনীতি ও নাগরিকতা। পৌরনীতি পাঠে যে সচেতনতাবোধ জাগ্রত হয় তা রাষ্ট্র ও সরকারের প্রতি নাগরিক কর্তব্যেরই অংশ হিসেবে বিবেচিত হয়। সরকার ও রাষ্ট্র কীভাবে পরিচালিত হয় এদের কাঙ্ক্ষিত রূপ কেমন হওয়া উচিত তা পৌরনীতি ও নাগরিকতায় আলোচিত হয়। অর্থাৎ, পৌরনীতি ও নাগরিকতা যেখানে একটি - জ্ঞানের শাখা, সেখানে রাষ্ট্র ও সরকার হলো উক্ত শাখার প্রধান দুটি উপজীব্য বিষয়। কার্যত পৌরনীতির জ্ঞান ছাড়া যেমন রাষ্ট্র ও সরকার অচল, তেমনি রাষ্ট্র ও সরকারের পাঠ ছাড়া পৌরনীতি অসম্পূর্ণ। আর তাই উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ বিষয়টির সাথে রাষ্ট্র ও সরকারের সম্পর্ককে অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই মূল্যায়ন করা যায়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টির সাথে রাষ্ট্র ও সরকারের সম্পর্ক অত্যন্ত ঘন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর